Manoj Tiwary: ধোনি তাঁর পছন্দের তালিকায় থাকা খেলোয়াড়দেরই সুযোগ দিতেন, বিস্ফোরক মনোজ
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আমি জাতীয় দলের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি।
Truth of Bengal: জাতীয় দলের জন্য মনোনীত হলেও সেভাবে মাঠে নামার সুযোগই পাননি বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবার সেই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার। এবং তিনি যে টিম-ইন্ডিয়ার জার্সি গায়ে বেশি খেলার সুযোগ পাননি, তার জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন সেই সময়কার দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দিকে (Manoj Tiwary)।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: বহরমপুরে অধীরের পরাজয়ের জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আমি জাতীয় দলের জার্সি গায়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। কিন্তু এরপরও আমি আরও বেশকিছুদিন জাতীয় দলে খেলতেই পারতাম। তবে আর হয়ে ওঠেনি। তার একটাই কারণ হল, সেই সময়কার দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আমাকে বিশেষ পছন্দ করতেন না। তার ফলেই আমাকে উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি। এবং শুধু ধোনিই নন, ভাল পারফরম্যান্স করা সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও আমাকে কোনও সাহায্য করা হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে (Manoj Tiwary)।’
মনোজ আরও বলেন, ‘আমাকে কেন বাদ দেওয়া হয়েছিল, তার উত্তর একমাত্র ধোনি ও ডানকান ফ্লেচারই দিতে পারবেন। আমি এই প্রশ্নের উত্তর এখনও পাইনি। এবং আমার পক্ষ থেকে আমি আবারও বলছি যদি কোনওদিন ধোনির সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তাহলে অবশ্যই জানতে চাইব ১০০ রান করার পরও আমাকে কেন দল থেকে বাদ দেওয়া হয়েছিল?’ এদিকে তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে ধোনির সমালোচনা করলেও অধিনায়ক হিসেবে ধোনির প্রশংসা করেছেন মনোজ।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, মনোজ জাতীয় দলের জার্সি গায়ে মোট ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ২৮৭ রান করেন। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। এছাড়া ৩টি টি-টোয়েন্টিও খেলেছেন। তবে সেই ফরম্যাটের ক্রিকেটে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি মনোজ (Manoj Tiwary)।






