Mystery Death: মর্মান্তিক, বচসার জেরে মাকে খুন! ছেলেকে আটক করল পুলিশ
জানা গিয়েছে, বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে নিজের বাড়িতেই থাকতেন বৃদ্ধা নন্দিতা।
Truth Of Bengal: শহরে আবার রহস্যমৃত্যু (Mystery Death)। নিউ গড়িয়ার পঞ্চসায়রের ঘটনায় কিছুটা হাল ধরতে না ধরতেই আরও একটি মৃত্যুর ঘটনায় কপালে ভাঁজ কলকাতা পুলিশের গোয়েন্দাদের। নিউ গড়িয়ার পর এবার বেলেঘাটা। শনিবার দুপুরে নন্দিতা বসু (৬৫) নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে বৃদ্ধার ছেলে মৈনাক বসুকে (৩৫) আটক করেছে পুলিশ।
[আরও পড়ুন: Kaushiki Amavasya: সাবেকিয়ানা আর আন্তরিকতার মেলবন্ধনে প্রকৃতিবান্ধব সমিতির কালীপুজো]
জানা গিয়েছে, বেলেঘাটার কবি সুকান্ত সরণিতে নিজের বাড়িতেই থাকতেন বৃদ্ধা নন্দিতা। মায়ের সঙ্গেই থাকতেন বছর ৩৫-এর ছেলে মৈনাক বসু। শনিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ বেলেঘাটা থানার পুলিশ খবর পায়, নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়ে আছেন ওই বৃদ্ধা। পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহের মুখ দিয়ে রক্ত বেরোতেও দেখা যায় বলে জানা গিয়েছে। তাঁকে মারধর করা হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
[আরও পড়ুন: Teacher Shortage: একমাত্র শিক্ষিকার কিছুদিন বাদেই অবসর, তারপরই কী স্কুল বন্ধ হয়ে যাবে? আশঙ্কায় পড়ুয়ারা]
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায়ই মা ও ছেলের মধ্যে গোলমাল হত। বৃদ্ধা মাকে মারধরও করতেন পুত্র মৈনাক বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। শনিবারও কোনও কারণে বৃদ্ধা মাকে নির্মমভাবে মৈনাক মারধর করেন বলে অভিযোগ। তার জেরেই নন্দিতার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। প্রাথমিক তদন্তে তেমনই মনে করছে পুলিশ (Mystery Death)। এরপরেই মৈনাককে আটক করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীলরতন সরকার হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা স্থানীয় সূত্রে জানতে পেরেছেন, ছেলের সঙ্গে এদিন দুপুরে কোনও বিষয় নিয়ে ওই বৃদ্ধার বচসা হয়। তারপরই মাকে বেধড়ক মারধর করে ছেলে! তাতেই মারা যান বৃদ্ধা। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।






