Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার দ্বিতীয় দিনেও বীরভূমের তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তের সমাগম
Kaushiki Amavasya second day at Tarapith Temple sees continuous worship as devotees offer prayers and seek blessings from Maa Tara.
Truth Of Bengal: কৌশিকী অমাবস্যার আজ দ্বিতীয় দিন। গতকাল সকাল ১১ টা ৫৮ মিনিটে কৌশিকী অমাবস্যা তিথি লাগে। এবং সেই অমাবস্যা তিথি চলে আজ সকালে ১১ টা ২৪ মিনিট পর্যন্ত(Kaushiki Amavasya)। গতকাল কৌশিকী অমাবস্যা তিথি শুরু হওয়ার পর থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগম বাড়তে থাকে। সন্ধ্যের পর থেকে তারাপীঠ মন্দিরে অগণিত লোকের সমাগম লক্ষ্য করা যায়। কৌশিকী অমাবস্যা উপলক্ষে সারা রাত্রি মা তারার গর্ভগৃহ খোলা ছিল। ভক্তরা সারা রাত লম্বা লাইনে দাঁড়িয়ে মা তারার পুজো দেয় এবং নিজেদের মনস্কামনা পূরণের প্রার্থনা করেন মা তারার কাছে।
[আরও পড়ুনঃ Uttar Pradesh: উত্তরপ্রদেশে চিকিৎসকের গাফিলতিতে প্রাণ গেল সদ্যোজাতের]
আজ ভোর পাঁচটার সময় মা তারাকে স্নান করানোর পর মায়ের মঙ্গল আরতি করা হয়। তারপর থেকেই সর্বসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহ (Kaushiki Amavasya)। কৌশিকী অমাবস্যার দ্বিতীয়দিনেও অগণিত লোকের সমাগম হয় তারাপীঠ মন্দির চত্বরে। যেহেতু আজ এবং আগামীকাল ছুটির দিন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সেহেতু মন্দির কমিটির পক্ষ থেকে অনুমান করা হচ্ছে আজ এবং আগামীকালও তারাপীঠ মন্দিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটবে।তাই পঞ্চিকা অনুযায়ী আমাবস্যা তিথি কেটে গেল তারাপীঠে কমেনি ভক্তের সমাগম(Kaushiki Amavasya)। এখনো পর্যন্ত ভক্তরা লম্বা লাইনে দাঁড়িয়ে মা তারার পূজো দিচ্ছেন।






