Messi: আগামী নভেম্বরেই ভারতে মেসি বাহিনী, শীলমোহর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
এবার অবশ্য তিনি কলকাতায় নয়, আসছেন দক্ষিণ ভারতের কেরলে। তবে এলএম টেন একাই নন, আগামী নভেম্বর মাসে তাঁর সঙ্গে ভারত ভ্রমণে আসছে গোটা আর্জেন্টিনা দল
Truth of Bengal: আবার ভারতে আসতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই নিয়ে দ্বিতীয়বার তাঁর ভারতে আগমন ঘটতে চলেছে। এর আগে অবশ্য ২০১১ সালে আর্জেন্টাইন অধিনায়ক ভারতে ফুটবলের মক্কা নামে পরিচিত কলকাতায় এসেছিলেন। এবার অবশ্য তিনি কলকাতায় নয়, আসছেন দক্ষিণ ভারতের কেরলে। তবে এলএম টেন একাই নন, আগামী নভেম্বর মাসে তাঁর সঙ্গে ভারত ভ্রমণে আসছে গোটা আর্জেন্টিনা দল (Messi)।
আরও পড়ুনঃ ২০২৭ সালে আসছে ভারতের নিজস্ব স্টিলথ ফাইটার, ইঞ্জিন বানাবে ভারত-ফ্রান্স মিলে
প্রসঙ্গত, এর আগে কেরল রাজ্যের সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে ভারতের অঙ্গ রাজ্য কেরলে একটি প্রীতি ম্যাচ খেলতে গত অগাস্ট মাসে ভারতে আসতে পারেন মেসি। কিন্তু তখন বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তবে কেরলের সরকার কখনও আশা ছেড়ে দেয়নি। ক্রমাগত তারা আর্জেন্টিনার সরকারের সঙ্গে ক্রমাগত কথা চালিয়ে গিয়েছিলেন যাতে এই সমস্যার সমাধান দ্রুত মেটানো যায় (Messi)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অবশেষে সেই আলোচনাতেই ফল মিলল। সংবাদ সংস্থা সূত্রে খবর, কেরলে মেসি-সহ নিজেদের দেশের ফুটবল দল প্রীতি ম্যাচ খেলবে বলে শীলমোহর দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এই বিষয়ে মেসির দেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আগামী নভেম্বরের ১০-১৮ তারিখের মধ্যে যে কোনও দিন ভারতে দ্বিতীয়বার প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। এর আগে অবশ্য মেসিরা মার্কিন মুলুকে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে। এরপর অবশ্য লিওর আগামী ডিসেম্বর মাসেও ভারতে আসার কথা রয়েছে। তবে সেটি খেলার জন্য নয়, একটি ইভেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। এবং সেই ইভেন্টগুলি হওয়ার কথা রয়েছে কলকাতা, মুম্বই, দিল্লি ও মু্ম্বইয়ে (Messi)।




