দীর্ঘ জটিলতার পর প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
দীর্ঘ আইনি জটের পর অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।
Truth Of Bengal: দীর্ঘ আইনি জটের পর অবশেষে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (WBJEE Results)। এই বছরের ২৭ এপ্রিল পরীক্ষা হয়েছিল। প্রায় ১১৭ দিন পর আদালতের নির্দেশে ফল ঘোষণা করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব।
আইনি জটিলতায়…
— Mamata Banerjee (@MamataOfficial) August 22, 2025
[আরও পড়ুন: Neighborhood Solutions: বোলকুন্ডা কমিউনিটি হলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি]
১০ জনের মেধা তালিকাও প্রকাশ করেছে রাজ্য। এই বারের পরীক্ষায় প্রথম হয়েছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছেন নদিয়ার কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় হয়েছেন কলকাতার রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। চতুর্থ দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়। জয়েন্ট এঞ্জিনিয়ারিংয়ে পঞ্চম তৃষাণজিৎ দলুই, দুর্গাপুর PWRV ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সাগ্নিক পাত্র ষষ্ঠ। পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায় সপ্তম স্থান অধিকার করেছেন। অষ্টম স্থানে রয়েছেন ডিএভি মডেল স্কুল খড়্গপুরের অর্চিস্মান নন্দী। নবম স্থানে রয়েছে দিল্লি পাবলিক স্কুল রাজারহাটের প্রতীক ধানুকা। দশম স্থানে পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: Paray Samadhan: মিড ডে মিলের শেড চাই! ‘পাড়ায় সমাধান’ মঞ্চে অভাবনীয় আবেদন এক পঞ্চম শ্রেণির ছাত্রের]
জানা যায়, চলতি বছরের ৫ জুন ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ফলপ্রকাশ স্থগিত দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলে ফল ঘোষণার পথ প্রশস্ত হয়। সুপ্রিম নির্দেশের পর অবশেষে, ২২ অগস্ট আদালতের নির্দেশে জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন বোর্ড ফলাফল প্রকাশ করে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল পরীক্ষার্থীদের (WBJEE Results)।
FB POST: https://www.facebook.com/share/v/1EXncuhMUP/
পরীক্ষার্থীরা এই দু’টি ওয়েবসাইট (www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in) থেকে নিজেদের জয়েন এন্ট্রান্সের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।






