Paray Samadhan: মিড ডে মিলের শেড চাই! ‘পাড়ায় সমাধানে’ অভাবনীয় আবেদন পঞ্চম শ্রেণির ছাত্রের
আর সেই মতো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই কর্মসূচিতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী
Truth of Bengal: রাজ্য জুড়ে চলছে ঐকান্তাকি প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি। প্রত্যেকটি ব্লকে চলছে এই কর্মসূচি। বিপুল মানুষের সারাও পাওয়া যাচ্ছে এবং তাঁদের সমস্যার কথা পৌঁছচ্ছে সরাসরি সরকারের প্রতিনিধিদের কাছে। আর সেই মতো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই কর্মসূচিতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Paray Samadhan)।
আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ, কবে প্রকাশ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ও মেধা তালিকা?
মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিষ্ণুপুরের মহকুমা শাসক, ইন্দাস ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সেই সময় জনসাধারণের মধ্যে ছিল তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র শেখ অয়ন আহমেদ। পরে ওই ছাত্র মাইক হাতে তার বিদ্যালয়ের সমস্যার কথা বলে। তার দাবি তাদের বিদ্যালয়ে প্রতিদিন মিড ডে মিল দেওয়া হয় কিন্তু মিড ডে মিলের খাবার বসে খাওয়ার জন্য কোনও শেড নেই। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যাপক সমস্যা হয় মিড ডে মিলের শেড না থাকার জন্য (Paray Samadhan)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
মঞ্চে উপস্থিত মন্ত্রিসহ সকলের কাছে এই প্রস্তাব রাখার পরে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষীত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। তিনি আশ্বস্ত করেন তাদের বিদ্যালয়ের শেড ইন্দাস ব্লকের পক্ষ থেকে যাতে অতি দ্রুততার সাথে তৈরি করা হয় সেই ব্যবস্থা করা হবে । স্বাভাবিক ভাবে আশ্বাস পেয়ে খুশি পড়ুয়া (Paray Samadhan)।






