Gold Heist: চাকদহে বেসরকারি ব্যাংকে ভয়াবহ ডাকাতি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Two masked robbers stormed a private gold-loan bank on Chakdah-Bongaon Road in Micha evening, making off with the gold kept as collateral.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ভর সন্ধ্যেবেলায় জনবহুল এলাকায় অবস্থিত একটি বেসরকারি ব্যাংকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটল। নদিয়ার চাকদাহ থানার অন্তর্গত লালপুর, চাকদহ বনগাঁ রোডের একটি ব্যাংকে দুই মুখোশধারী দুষ্কৃতী ঢুকে পড়ে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের সোনা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ(Gold Heist)। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় ছ’টা নাগাদ দুই দুষ্কৃতী হঠাৎ ব্যাংকে প্রবেশ করে এবং সদর দরজার শাটার নামিয়ে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের ভয় দেখিয়ে ব্যাংকের ভিতরে থাকা সমস্ত সোনার গয়না দুটি ব্যাগে ভরে নিয়ে যায়। উল্লেখ্য, ব্যাংকটি মূলত বন্ধক রাখা সোনার ভিত্তিতে ঋণ প্রদান করে থাকে।
[আরও পড়ুনঃ Malaysia Law: জুমার নামাজ না পড়লেই কারাদণ্ড! মুসলিম পুরুষদের জন্য কঠোর আইন আনল মালয়েশিয়া]
ঘটনার সময় ব্যাংকের ভিতরে চারজন কর্মী উপস্থিত ছিলেন। দুষ্কৃতীরা পালানোর আগে বাইরে থেকে শাটার নামিয়ে দেয়, ফলে ব্যাংকের কর্মীরা বাইরে যোগাযোগ করতে না পেরে কিছু সময় আটকে পড়েন(Gold Heist)। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে চাকদহ থানায় ফোন করা হলে, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং কর্মীদের উদ্ধার করে। পরে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশীষ কুমার মৌর্য ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনার তদন্ত শুরু করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তিনি সাংবাদিকদের জানান, “ব্যাংকে সোনা বন্ধক রেখে ঋণ দেওয়া হয়। সেই সোনাই লুট করেছে দুষ্কৃতীরা। পুরো ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি(Gold Heist)।” ঠিক কত মূল্যের সোনা বা সম্পদ খোয়া গেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনায় বুধবারও গোটা এলাকায় ব্যাপক আতংক পাশাপাশি চলছে পুলিশের টহলদারি।






