আন্তর্জাতিক

Europe Heatwave: ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তাপমাত্রা ছাড়াল ৪৬ ডিগ্রি

কোথাও আবার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে টানা কয়েক দিন ধরে। ১৭ থেকে ২২ জুন প্রথম দফার তাপপ্রবাহের পর, দ্বিতীয় দফার তাপপ্রবাহ চলে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত।

Truth of Bengal: ইউরোপ জুড়ে ভয়াবহ তাপপ্রবাহ। জুনের শেষ থেকে জুলাইয়ের গোড়ার দিক পর্যন্ত মহাদেশটির একাধিক দেশ পুড়েছে অস্বাভাবিক গরমে। ইতালি, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। কোথাও আবার তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে টানা কয়েক দিন ধরে। ১৭ থেকে ২২ জুন প্রথম দফার তাপপ্রবাহের পর, দ্বিতীয় দফার তাপপ্রবাহ চলে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। একই সময়ে গ্রিস লড়াই করেছে ভয়াবহ দাবানলের সঙ্গে (Europe Heatwave)।

আরও পড়ুনঃ Malaysia Law: জুমার নামাজ না পড়লেই কারাদণ্ড! মুসলিম পুরুষদের জন্য কঠোর আইন আনল মালয়েশিয়া

সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে স্পেনে। দেশটিতে টানা ১৬ দিনের তীব্র গরমে ১,১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। ৩ থেকে ১৮ আগস্টের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১,১৫০ জনের। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় জারি করা হয়েছে প্রচণ্ড গরমের সতর্কবার্তা। প্যারিসের ডেপুটি মেয়র পেনিলোপ কোমাইটস আশঙ্কা প্রকাশ করেছেন, খুব শিগগিরই ফ্রান্সের রাজধানীর তাপমাত্রা ছুঁতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদেরা অবশ্য মনে করিয়ে দিয়েছেন, ১৯০০ সাল থেকে ২০১৫ পর্যন্ত ফ্রান্সের সবচেয়ে উষ্ণ ১০ দিনের মধ্যে আটটির রেকর্ড রয়েছে প্যারিসের দখলে। ২০১৯ সালে শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস (Europe Heatwave)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ইতিমধ্যেই ইউরোপের বিভিন্ন দেশ জরুরি পদক্ষেপ নিচ্ছে। ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এবং আরও কয়েকটি দেশে গরমের পাশাপাশি দাবানল পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বুদাপেস্টে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী তাপমাত্রা যতটা হারে বাড়ছে, ইউরোপে তার গতি দ্বিগুণ। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কবার্তা, এই প্রবণতা অব্যাহত থাকলে লক্ষ লক্ষ মানুষ জীবনহানির ঝুঁকিতে পড়বেন। বিজ্ঞানীদের আশঙ্কা, যদি এখনই গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ২০৫০-এর আগেই ইউরোপের অনেক শহরে ৫০ ডিগ্রি তাপমাত্রা বাস্তব হয়ে উঠতে পারে (Europe Heatwave)।

Related Articles