কলকাতা

Bengal Weather: আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা

জ্যের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টির সম্ভাবনায় নদীর জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Truth of Bengal: নিম্নচাপের জেরে আবারও বৃষ্টিমুখর বাংলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ওড়িশার গোপালপুরে ল্যান্ডফল করে এখন দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।(Bengal Weather)

[আরও পড়ুনঃ Horoscope Today: ২০ আগস্ট ২০২৫: কোন রাশির জন্য সুখ, কার জন্য সতর্কতা?]

বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবার ও শনিবার বৃষ্টির দাপট ছড়িয়ে পড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে।(Bengal Weather)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় একটানা বৃষ্টির সম্ভাবনায় নদীর জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বুধবার জলপাইগুড়িতেতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এরপর শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।এছাড়া এই সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরের প্রায় সব জেলাতেই।(Bengal Weather)

Related Articles