Child Accident: ইসলামপুরের মেলা মাঠ এলাকায় জলে ডুবে এক কিশোরের মৃত্যু হল
A 5-year-old boy in Jalpaiguri succumbs after being hit by a totó while playing.
Truth Of Bengal: সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর: ইসলামপুর থানার লিচু বাগান এলাকার কয়েকজন কিশোর বন্ধুদের সঙ্গে নিয়ে মেলার মাঠের একটি পুকুরে স্নান করতে আসে। সবাই স্নান করে উপরে উঠলেও রেহান নামে এক কিশোর সে আর জল থেকে উঠতে পারে নি(Child Accident)। দীর্ঘক্ষন জল থেকে না ওঠায় সঙ্গীরা চিৎকার চেচামেচি শুরু করে।
[আরও পড়ুনঃ Brazil Squad: জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন ভিনি, থাকবেন নেইমার]
তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়।ইসলামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে(Child Accident)। দীর্ঘখুন খোঁজাখুজির পর রেহানের নিথর দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সেখানে চিকিৎসক ঐ কিশোর কে মৃত বলে ঘোষণা করেন।জানা গেছে, রেহান দার্জিলিং একটি মাদ্রাসায় পড়াশুনা করে।ছুটিতে সে বাড়িতে এসেছিল।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






