কলকাতা

ফের কসবা! পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠতি মডেলের

এক উঠতি মডেলের অভিযোগ, দু'জন ব্যক্তি তাঁকে ২০২৩ থেকে যৌন নির্যাতন করেছেন।

Truth Of Bengal: ধর্ষণ বা গণধর্ষণ শব্দ দুটি আমরা এখন প্রায় শুনি। কিন্তু প্রতিবারে এমন ঘটনার সংবাদে শিউড়ে ওঠে সুস্থ মস্তিষ্কের মানুষরা (Kasba Rape)। আর জি কর বা কসবা ল কলেজের ঘটনা এখনও আমাদের ভাবিয়ে তোলে। এরই মাঝে ফের ধর্ষণের অভিযোগ সেই কসবাতে, যেখানে চলতি বছরই গণধর্ষণ হয়েছে ল কলেজেরই ছাত্রী! ইতিমধ্যে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: Mysterious Disappearance: অবাক আনন্দপুর! যাকে ‘খু*নি’ বলা হচ্ছিল, খাল থেকে উঠল সেই রোহিতেরই দে*হ…]

এক উঠতি মডেলের অভিযোগ, দু’জন ব্যক্তি তাঁকে ২০২৩ থেকে যৌন নির্যাতন করেছেন। সিনেমায় কাজ দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে তাঁকে। পুলিশকে জানিয়েছেন, ১৮ তারিখ অর্থাৎ সোমবারও একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Kasba Rape)।

[আরও পড়ুন: Toll Vandalism: তোলার টাকা না দেওয়ায় দুষ্কৃতী তাণ্ডব নদীয়ার কৃষ্ণনগরে, ভাঙা হল টিউবওয়েল]

টলিউডে কাজ করার সুবর্ণ সুযোগ দেওয়া হবে উঠতি মডেলকে, এমনই দাবিতে কসবার একটি বাড়িতে তাঁকে অডিশনের জন্য ডাকা হয়েছিল বলে অভিযোগ নির্যাতীতার। দিনের পর দিন চলে যায়, সময়ের তোয়াক্কা না করে নিজের স্বপ্ন আঁকড়ে পড়ে ছিল নির্যাতীতা, এমনই দাবি। তাঁকে শারীরিক নির্যাতন থেকে ধর্ষণ করে দুই ব্যক্তি। তরুণীর কথায়, বাংলা সিনেমার পরিচালক রাজর্ষি দে এবং প্রযোজক রিকি-র নামে অভিযোগ করেছেন তরুণী। সম্পূর্ণ ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles