খেলা

Mumbai Rains: প্রবল বৃষ্টিতে প্লাবিত মুম্বই, বন্ধ বিমান পরিষেবা, বিলম্বিত এশিয়া কাপের দল নির্বাচন

মঙ্গলবার আসন্ন এশিয়া কাপ ও মহিলা বিশ্বকাপের একই সঙ্গে দল ঘোষণা করার কথা ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কিন্তু বাধ সেধেছে প্রবল বর্ষা।

Truth of Bengal: বাণিজ্য নগরী মুম্বইয়ে এখন চলছে প্রবল বৃষ্টি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। এই বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছেন বাণিজ্য নগরীর যানবাহন ব্যবস্থা-ও। সেই তালিকা থেকে বাদ যায়নি বিমান পরিষেবাও। মঙ্গলবার আসন্ন এশিয়া কাপ ও মহিলা বিশ্বকাপের একই সঙ্গে দল ঘোষণা করার কথা ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। কিন্তু বাধ সেধেছে প্রবল বর্ষা। এমনকি আবহাওয়া দফতর সূত্রে জারি হয়েছে লাল সতর্কতাও। যে কারণেই পিছিয়ে যেতে পারে ভারতীয় দল ঘোষণা (Mumbai Rains)।

আরও পড়ুনঃ Shubhajit Bagti: ঝালদায় মনসা পূজো বাড়ি গিয়ে নিখোঁজ, তিনদিন পর উদ্ধার যুবকের দেহ 

প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবার ভারতীয় দল ঘোষণা করা হবে বলেই আগেই জানিয়েছিল বিসিসিআই। এবং সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। কিন্তু মঙ্গলবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে আচ্ছন্ন হয়ে পড়ে গোটা মুম্বই। সে কারণেই বোর্ডের পক্ষ থেকে মিডিয়া ম্যানেজার দল নির্বাচনের যে সময়টা ধার্য করা হয়েছিল, তা পিছিয়ে যেতে পারে। এমনকি বোর্ডের পক্ষ থেকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই খবর জানিয়ে দেওয়া হয়েছে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এখন দেখার মঙ্গলবার নির্দিষ্ট দিনে বোর্ড কর্তারা প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আসন্ন এশিয়া কাপ ও মহিলাদের বিশ্বকাপের দল ঘোষণা করেন নাকি তা আজ স্থগিত রেখে অন্যদিন ঘোষণার বার্তা দেন।

Related Articles