Washington Sundar: “অসাধারণ পরিবেশ ছিল” ইংল্যান্ড সিরিজে সাজঘরের কথা তুলে ধরলেন ওয়াশিংটন
India's young team, led by Shubman Gill, drew the five-match Test series 2-2 against England.
Truth Of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রশ্ন উঠেছিল যে রোহিত-বিরাটহীন এই দল কেমন পারফর্ম করবে। কিন্তু শেষ পর্যন্ত শুভমান গিল নেতৃত্বাধীন এই তরুণ দল সিরিজ শেষ করে নাটকীয়ভাবে(Washington Sundar)। অন্তিম ম্যাচে যখন পরাজয় নিশ্চিত, সেখান থেকে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। শেষ দিনে রীতিমতো তাক লাগিয়ে দেয় দলের বোলিং বিভাগ।
[আরও পড়ুনঃ Weather Alert: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, টানা তিন দিন সতর্কতা!]
উইসডেনের সঙ্গে এক সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ার তরুণ স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জানান সিরিজ চলাকালীন সাজঘরের পরিবেশের কথা(Washington Sundar)। এখানেই শেষ নয়, তিনি আরো জানান দলের ক্রিকেটারদের সিরিজ শুরুর আগে মানসিক প্রস্তুতি কেমন ছিল। ওয়াশিংটন বলেন, “সত্যি বলতে গোটা সাজঘর এবং যেই পরিবেশ তৈরি হয়েছিল, তা অসাধারণ কারণ আমাদের সকলের অল্প বয়স এবং তা প্রচন্ড এক্সাইটিং ছিল।”
FB POST: https://www.facebook.com/truthofbengal
তরুণ অলরাউন্ডার আরো বলেন, “এই সিরিজ খেলতে আসার আগে আমরা সকলেই জানতাম যে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদের(Washington Sundar)। আর সিরিজ শেষে যখন আমরা পেছনে ঘুরে তাকাই, তখন আমরা দেখি যে আমরা সেটাই করেছি।” ওয়াশিংটন সুন্দরের কথায় স্পষ্ট যে টিম ম্যানেজমেন্ট বা দলের সমর্থকরা যে আশা করেছিলেন, তাতে উত্তীর্ণ হয়েছেন সকলে।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ফলাফলে শেষ করে ভারত। প্রথম তিনটি ম্যাচে ২-১ ফলাফলে এগিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ এবং পঞ্চম টেস্টে এক আলাদাই ক্রিকেট দেখা যায় টিম ইন্ডিয়ার তরফ থেকে। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে চতুর্থ টেস্ট ড্র করে ভারত। শেষ টেস্টে বোলারদের দাপট শেষ মুহূর্তে গুঁড়িয়ে দেয় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে। এই জয়তে খুশি ৮ থেকে ৮০ সকলেই। সমস্ত ক্রিকেটপ্রেমী এখন অপেক্ষা করছেন পরবর্তী সিরিজের।






