রাজ্যের খবর

Weather Alert: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, টানা তিন দিন সতর্কতা!

West Bengal is experiencing intermittent rainfall and high humidity. Residents are advised to stay prepared for changing weather conditions.

Truth Of Bengal: বৃষ্টি খানিক কমতেই গরম বাড়তে শুরু করেছে শহরে। তবে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ বর্ষা এখনও সক্রিয় রয়েছে(Weather Alert)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সেই সঙ্গে উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। একই পূর্বাভাস রয়েছে মঙ্গলবার এবং বুধবারের জন্য। ওই দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। এ ছাড়া রবিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়।

[আরও পড়ুনঃ Zodiac Forecast: কোন রাশির শেয়ারে বিশাল লাভ? কোন রাশি স্বাস্থ্য নিয়ে চিন্তায় ভুগবেন? জানুন রাশিফল]

পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোনও সতর্কতা নেই। যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তার সরাসরি প্রভাব পড়ছে না বঙ্গে। তবে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও কিছু দিন ঝোড়ো আবহাওয়া থাকবে(Weather Alert)। ঘণ্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ওই অংশের সমুদ্রের উপর। তাই সোমবার থেকে বুধবার পর্যন্ত এই উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সেই পূর্বাভাস রয়েছে(Weather Alert)। এ ছাড়া উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমাবর থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Related Articles