আন্তর্জাতিক

Trump Putin: আলোচনা ফলপ্রসূ হলেও সমাধান অধরা! পুতিনের সঙ্গে বৈঠক শেষে জানালেন ট্রাম্প

বৈঠক শেষে ট্রাম্প একে ‘ অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Truth of Bengal: টানা প্রায় তিন ঘণ্টা বৈঠক করেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান খুঁজে পাওয়া গেল না। শুক্রবার আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে ট্রাম্প একে ‘ অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেও ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘ বহু বিষয়েই আমরা একমত হয়েছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যার সমাধান চেয়েছিলাম, তা এখনও হয়নি। তবে সমাধানের ভালো সম্ভাবনা রয়েছে।’ বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক-বাণ নিয়ে যে পরিস্থিতি, তাতে যুযুধান দু’পক্ষ ট্রাম্প-পুতিনের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে সংশয়ের বিন্দুমাত্র অবকাশ নেই। বৈঠক থেকে বহু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের আশা ছিল আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের। তার মধ্যে প্রধান অবশ্যই রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধে স্থায়ীভাবে ছেদ টানা। তবে শেষ পর্যন্ত মিটল না রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সমাধান (Trump Putin)।

আরও পড়ুনঃ Women Politics: এবার মহিলা ভোটব্যাঙ্কে নজর সিপিএমের

প্রসঙ্গত, বৈঠকে আমন্ত্রিত ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীব্র আপত্তি রয়েছে। তাঁদের প্রশ্ন, যুদ্ধবিরতি নিয়ে যখন সরাসরি আলোচনা হচ্ছে, তখন সংশ্লিষ্ট পক্ষকেই বাদ দিয়ে কীসের সমাধান সম্ভব? এর আগে জার্মানির বার্লিনে জেলেনস্কি বৈঠক করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ়ের সঙ্গে। পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফ্রান্স, ইউরোপীয় কাউন্সিল-সহ অন্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনাতেও যোগ দেন তিনি। সেই বৈঠককে ‘দশে দশ’ নম্বর দিয়েছিলেন ট্রাম্প (Trump Putin)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, ট্রাম্প গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছেন ইউক্রেন যুদ্ধ থামানোর। সেই লক্ষ্য নিয়েই তিনি এবার পুতিনের সঙ্গে মুখোমুখি বসেছিলেন। তবে ওয়াল স্ট্রিট জার্নাল-এর দাবি, পুতিনের মূল লক্ষ্য ছিল ইউক্রেনে রাশিয়ার প্রভাব অটুট রাখা এবং একইসঙ্গে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আলাস্কার ঘাঁটির রেড কার্পেটে অভ্যর্থনা, দুই নেতার একসঙ্গে গাড়িতে ওঠা- সবকিছুই বৈঠকের গুরুত্বকে প্রতিফলিত করলেও, যুদ্ধবিরতি ঘোষণার আশা পূরণ হয়নি। আন্তর্জাতিক মহলের মতে, বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রনেতার এই আলোচনার ফলাফল এখনো অনিশ্চিত রয়ে গেল (Trump Putin)।

Related Articles