খেলা

Karsan Ghavri: “ইন্টার্নাল পলিটিক্স বাধ্য করেছে” রোকোর টেস্ট অবসর নিয়ে দাবি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

"Internal politics forced Rocco's Test retirement," claims former Indian cricketer

Truth of Bengal: বেন স্টোকস নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির হঠাৎ অবসর নেওয়া চমকে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বকে। অনেকেই মনে করেছিলেন যে দুজনে স্বেচ্ছায় অবসর নিতে চাননি, বরং তাঁদের বাধ্য করা হয়েছে সরে দাঁড়াতে। একাধিক প্রাক্তন তারকাও এই বিষয়ে সরব হয়েছিলেন।(Karsan Ghavri)

[আরও পড়ুনঃ Women Politics: এবার মহিলা ভোটব্যাঙ্কে নজর সিপিএমের]

এই প্রসঙ্গে এবার বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের কার্সন ঘাবড়ি। ‘বিকি লালওয়ানি শো’তে প্রাক্তন ভারতীয় তারকা দাবি করেন যে ‘ইন্টার্নাল পলিটিক্স’এর জেরেই রোকো অবসর নিয়েছেন ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে। এখানেই শেষ নয়, বিরাট কোহলিকে ‘গ্র্যান্ড ফেয়ারওয়েল’ না দেওয়া নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর মতে এটা বিরাটের প্রাপ্য।(Karsan Ghavri)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কার্সন ঘাবড়ি বলেন, “ইন্টার্নাল পলিটিক্স দুজনকে বাধ্য করেছে দুজনকে অবসর নিতে। এমন নয় যে তারা ছাড়তে চাইছিল। ওরা খেলা চালিয়ে যেতে চাইছিল কিন্তু বোর্ড আর নির্বাচকদের আলাদা পরিকল্পনা ছিল।” এরপরই কিং কোহলিকে গ্র্যান্ড ফেয়ারওয়েল না দেওয়া নিয়ে প্রাক্তন ভারতীয় তারকা ক্ষোভ উগরে দেন এবং বলেন, “দুর্ভাগ্যবশত যখন বিরাট অবসর নেয়, তখন ওকে গ্র্যান্ড ফেয়ারওয়েল পর্যন্ত দেয়নি বিসিসিআই। এমন একজন ক্রিকেটার যে বোর্ড, দল, দেশ ও ভক্তদের এতকিছু দিয়েছে, তাঁকে এটা দেওয়া উচিত ছিল।”(Karsan Ghavri)

উল্লেখ্য, রোহিত-বিরাট ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। প্রথম তিনটি টেস্টে ভারত ২-১এ পিছিয়ে থাকলেও অন্তিম দুটি টেস্টে বেশ ভালো পারফর্ম করে। চতুর্থ টেস্টের ক্রিজ আঁকড়ে পড়ে ম্যাচ বাঁচান ভারতীয় ব্যাটাররা। পঞ্চম টেস্টে হেরে যাওয়া পরিস্থিতি থেকে ম্যাচে জয় পায় ভারত। সৌজন্যে মহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিং। ৬ রানে অন্তিম টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। সিরিজের সেরা হয়েছিলেন শুভমান গিল ও হ্যারি ব্রুক।