Women Politics: এবার মহিলা ভোটব্যাঙ্কে নজর সিপিএমের
স্কুলে পড়া ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রকল্প কন্যাশ্রী। আর স্বাস্থ্য সাথীর কার্ডের প্রধান হবেন একজন মহিলা।
জয় চক্রবর্তী: এটা যেন বোধোদয়। শেষ পর্যন্ত মহিলা ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে উদ্যোগ গ্রহণ করল সিপিআইএম। ২০১১ সালে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্ষমতা বদল হয়। তখন থেকেই মহিলাদের জন্য বিভিন্ন ধরনের রাজ্য সরকারি প্রকল্প করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন জিতে নিয়েছিলেন। কন্যাশ্রী থেকে স্বাস্থ্য সাথী। স্কুলে পড়া ছাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রকল্প কন্যাশ্রী। আর স্বাস্থ্য সাথীর কার্ডের প্রধান হবেন একজন মহিলা। তার ওপর লক্ষীর ভান্ডার (Women Politics)।
আরও পড়ুনঃ Vladimir Putin:”বোঝানোর চেষ্টা করেছিলাম” নাম না নিয়ে বাইডেন প্রশাসনকে দায়ী করলেন পুতিন
পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাংক। এবার সেই ভোট ব্যাংকের দিকে নজর সিপিআইএমের। যদিও রাজনৈতিক মহল মনে করছে, অনেক দেরিতে শুরু করছে সিপিআইএম। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে মহিলাদের যুক্ত হবার আহ্বান করা হয়েছে। একটি স্ক্যানার রাখা হয়েছে। সেই স্ক্যানারে স্ক্যান করে মহিলারা নিজেদের নাম যুক্ত করতে পারেন। নাম দেওয়া হয়েছে ‘মেয়েদের ব্রিগেড’ (Women Politics)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
বর্তমান সময় গ্রাম বাংলাই হোক অথবা শহরে মহিলাদের সমর্থন বেশিরভাগটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই অবস্থায় আগামী বছর নির্বাচনের আগে মহিলা ভোট ব্যাংক শক্তপোক্ত করতে সোশ্যাল মিডিয়াতে নামল সিপিআইএম। অনেকেই বলছেন, ময়দানে নেই সোশ্যাল মিডিয়াতে আছে সিপিআইএম। তাই কতটা মানুষের বিশেষ করে মহিলাদের মন গলাতে পারবে তাতে সন্দেহ থেকেই গেল (Women Politics)।






