খেলা

ISL: ‘আইএসএল-র জট’ খুলতে ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে আগামী সপ্তাহেই শীর্ষ আদালতে যাচ্ছে এআইএফএফ

শুধু ফেডারেশন একাই নয়, তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষ আদালতে আর্জি জানাবে আইএসএল খেলা ক্লাবগুলিও।

Truth of Bengal: চলতি বছরে আইএসএল-র ভবিষ্যৎ কি? কবে ঢাকে কাঠি পড়বে হাইভোল্টেজ এই ফুটবল লিগের? তার উত্তর কারোর কাছেই নেই। এই বিষয়ে সবাই রয়েছে ঘোর অন্ধকারে। কেননা দেশের সর্বাধিক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-র ভবিষ্যৎ এখন দেশের শীর্ষ আদালতের হাতে ঝুলে রয়েছে। তাই আর দেরি না করে এবার আইএসএল-র ভবিষ্যৎ নিয়ে জট কাটাতে এবার শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (ISL)।

আরও পড়ুনঃ RSS: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে আরএসএস-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

অবশ্য শুধু ফেডারেশন একাই নয়, তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষ আদালতে আর্জি জানাবে আইএসএল খেলা ক্লাবগুলিও। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে যৌথভাবেই শীর্ষ আদালতের কাছে এই বিষয়ে চটজলদি সমাধানের জন্য আবেদন করবে। গত বৃহস্পতিবার এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সেখানেই সিদ্ধান্ত হয়েছে, যে ফেডারেশন একা নয়, ক্লাবগুলিও একই সঙ্গে শীর্ষে আদালতে আর্জি জানাবে যেন শীঘ্রই আইএসএল-র জট খুলতে শীর্ষ আদালতে যাবে। প্রসঙ্গত, ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড অর্থ্যাৎ (এফএসডিএল)-র মাস্টার্স রাইট চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে (ISL)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

তারপর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল দুই পক্ষের মধ্যে নতুন করে নবীকরণ করা হবে কি না, তা নিয়েই এখন ঘোর সন্ধিহান দেশের ফুটবল মহলের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলিও। ইতিমধ্যে, আইএসএল নিয়ে যখন জট ক্রমশঃ ঘণীভূত হচ্ছে, তখন বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, ওড়িশা এফসির মতো ক্লাবগুলি তাদের ফুটবলারদের বেতন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে এক জটিল সমস্যার মধ্যে পড়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ (ISL)।

Related Articles