রাজ্যের খবর

Purulia Tragedy: স্বাধীনতা দিবসের দিনেই রক্তাক্ত পুরুলিয়ার ডিএম অফিস চত্বর

On Independence Day, prominent industrialist Dinesh Agarwal allegedly injured himself with a blade at the Purulia DM office during the flag-hoisting ceremony.

Truth Of Bengal: পুরুলিয়া ডিএম অফিসে পতাকা উত্তোলনের পরেই ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করলেন পুরুলিয়ার শিল্পপতি দিনেশ আগরওয়াল। ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পুরুলিয়া জেলা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রম চলছিল(Purulia Tragedy)। ঠিক সেই সময় উপস্থিত জেলা আধিকারিকদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুরুলিয়ার বিশিষ্ট শিল্পপতি দীনেশ আগরওয়াল। নিজের শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে নেন তিনি। জানা যাচ্ছে তাকে বাধা দিতে গেলে অন্যান্যদের ওপরও তিনি ব্লেড চালিয়ে দেন। তবে কি কারণে এই ঘটনা তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

[আরও পড়ুনঃ Himachal Accident: গভীর খাদে পিক-আপ ভ্যান পড়ে মৃত অন্তত ৪, আহত ২৫]

তবে শুধুমাত্র জানা যাচ্ছে, পুরুলিয়ার অন্যতম শিল্পপতি দীনেশ আগরওয়াল এর সঙ্গে ভূমি দপ্তরের দীর্ঘদিন ধরে একটি বিবাদ চলছিল(Purulia Tragedy)। বহুবার তিনি সরকারের বিভিন্ন দপ্তরে তার দাবি নিয়ে হাজির হয়েছিলেন। বারংবার ডেপুটেশন দিয়েছেন ভূমি দপ্তরের। গতকালকেও একটি ডেপুটেশন কর্মসূচি ছিল।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তারপরেই ১৫ই আগস্ট সকালে পুরুলিয়া জেলাশাসকের অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির সময় এই ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হন শিল্পপতি দীনেশ আগরওয়াল(Purulia Tragedy)। তড়িঘড়ি সেখান থেকে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।

Related Articles