Malda Floods: মালদায় গঙ্গা-ফুলহরের জল ঢুকে প্লাবন, দুর্গতদের নিয়ে শুরু রাজনৈতিক তরজা
দুর্গতদের যাতায়াতের জন্য দেওয়া হয়েছে ১০টি-র বেশি নৌকা৷ নামানো হয়েছে এনডিআরএফের স্পিড বোট৷
Truth of Bengal: টানা বর্ষণের জেরে মালদার প্লাবন পরিস্থিতির অবনতি হয়। গঙ্গা ও ফুলহরের জল ঢুকেছে রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ দুই গ্রাম পঞ্চায়েত এলাকার সঙ্গে যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ভূতনীর চণ্ডীপুরে ভেঙে যায় বাঁধ। পরিস্থিতি মোকাবিলায় দুর্গত এলাকায় খোলা হয়েছে একাধিক ফ্লাড শেলটার৷ দুর্গতদের যাতায়াতের জন্য দেওয়া হয়েছে ১০টি-র বেশি নৌকা৷ নামানো হয়েছে এনডিআরএফের স্পিড বোট৷ প্রশাসন দাবি করছে, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে৷ তবু বানভাসীদের নিয়ে রাজনীতি করতে ছাড়ছেন না বিজেপি।এমনই অভিযোগ জোরালো হয়ে উঠেছে (Malda Floods)।
আরও পড়ুনঃ বিহারে ভোটারদের নাম বাদে বড় নির্দেশ, কী বলল সুপ্রিম কোর্ট
বিজেপি নেতার এই ভাইরাল ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছে।আমজনতার মনে বিভ্রান্তি ছড়ায়।যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য এই অভিযোগ মানতে নারাজ।তিনি বলছেন, রাজ্য সরকারের উদ্যোগে মালদার ভূতনির কেশরপুরে কাজ ভালোই হচ্ছে।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। বিধায়ক সাবিত্রী মিত্র এই বানভআসিদের শৌচালয় তৈরি নিয়ে রাজনীতির তীব্র নিন্দা করেছেন।তাঁর তোপ,বিজেপির দুরকম বক্তব্য থেকে পরিস্কার,সোশ্যাল মিডিয়া নির্ভর গেরুয়া শিবিরের পর্দা ফাঁস হয়ে গেছে (Malda Floods)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
গঙ্গার জলে প্লাবিত মানিকচকের ভুতনির বিভিন্ন এলাকা। সপ্তাহখানেক ধরে ঘরবাড়ি ছেড়ে প্রায় কয়েকশো পরিবার ভূতনির কেশরপুর কলোনির নতুন বাঁধে আশ্রয় নিয়ে দিন কাটছে ত্রিপাল এর তলায়। টয়লেট ও পানীয় জলের ভীষণ সমস্যার মধ্যে অবশেষে প্রশাসনের উদ্যোগে জরুরি ভিত্তিতে তৈরীর উদ্যোগ নেওয়া হয়। বন্যায় প্লাবিত মানুষদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য অস্থায়ীভাবে পর্যাপ্ত পরিমাণে বেশ কয়েকটি পানীয় জলের জন্য টিউবওয়েল ও শৌচালয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্রুততার সহিত চলছে নির্মাণ কাজ। বহুদূর থেকে পানীয় জল নিয়ে আশা এবং শৌচালয়ের ব্যবস্থা না থাকায় ভীষণ সমস্যার মধ্যে পড়তে হতো তাদের, অবশেষে প্রশাসনের উদ্যোগে দ্রুততার সহিত উদ্যোগ গ্রহণ করায় খুশি প্লাবিত বাসিন্দারা (Malda Floods)।






