খেলা

PSG Victory: টাইব্রেকারে টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল কোনো ফরাসি ক্লাব।

Truth of Bengal: বছরের অষ্টম মাসেই পঞ্চম ট্রফি জিতে নিল প্যারিস সঁ জর্মাঁ (পিএসজি)। মেসি-এমবাপ্পে যুগ শেষ হওয়ার পরেও অপ্রতিরোধ্য গতিতেই এগোচ্ছে ফরাসি ক্লাবটি। বুধবার রাতে ইতালির উদিনেসে ব্লু এনার্জি স্টেডিয়ামে উয়েফা সুপার কাপ ফাইনালে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে ইতিহাস গড়ল লুইস এনরিকের ছেলেরা। প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হল কোনো ফরাসি ক্লাব।ম্যাচের শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল খেলা। ৩৯ মিনিটে ডিফেন্ডার মিকি ফন দে ফেন গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন (PSG Victory)।

আরও পড়ুনঃ Sandeepa Birk: ৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী সন্দীপা বির্ক

প্রথমার্ধ শেষ হয় স্পার্সদের ১-০ ব্যবধানে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৮ মিনিটে রোমেরোর গোল ব্যবধান দ্বিগুণ করে দেয় লন্ডনের ক্লাবটি। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। সমর্থকদের স্বপ্ন তখন ট্রফি জয়ের দোরগোড়ায়। কিন্তু ঠিক সেই সময়ই শুরু হয় পিএসজির দুরন্ত কামব্যাক। ৮৫ মিনিটে লি কাং–ইনের গোল ব্যবধান কমায়। খেলার সংযুক্ত সময়ে উসমান দেম্বেলের পাস থেকে সমতা ফেরান গঞ্জালো র‍্যামোস। পেনাল্টি শুটআউটে পিএসজি-র ভিটিনহা মিস্ করলেও বাকি চার জনই গোল করেন। তবে টটেনহ্যামের ফান দে ভান এবং ম্যাথিস টেল গোল করতে পারেননি। নুনো মেন্দেসের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএসজির। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে (PSG Victory)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে নেয় পিএসজি।নতুন কোচ টমাস ফ্রাঙ্কের অধীনে প্রথম ম্যাচ খেললেও শেষ মুহূর্তে ট্রফি হাতছাড়া হয় টটেনহ্যামের। অন্যদিকে, ম্যাচের আগে গাজ়া এবং বিশ্বের বিভিন্ন জায়গায় চলা গণহত্যার প্রতিবাদে বড় ব্যানার টাঙায় উয়েফা, যেখানে লেখা ছিল,  ‘শিশুহত্যা বন্ধ করো। গণহত্যা বন্ধ করো।’ যুদ্ধবিধ্বস্তদের সাহায্যে হাত বাড়িয়েছে তারা।গত মরশুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ফরাসি লিগ জিতেছিল পিএসজি। চলতি মরশুমের শুরুটাও তারা করল ট্রফিজয়ের মধ্য দিয়েই। উয়েফা সুপার কাপ জয় পিএসজিকে শুধু নতুন মরশুমে দারুণ আত্মবিশ্বাসই দিল না, বরং ইউরোপিয়ান ফুটবলে ইতিহাসেও নাম লিখিয়ে দিল (PSG Victory)।

Related Articles