রাজ্যের খবর

Vegetable Prices: শ্রাবণের শেষেও স্বস্তি নেই, সবজির দাম আকাশছোঁয়া, নাজেহাল আমজনতা

অন্নদাতারা তাই মাঠের জল বের করে চাষ বাঁচাবার জন্য মেহনত করছেন।

Truth of Bengal: শ্রাবণের শেষেও বৃষ্টি কমছে না।লাগাতার বর্ষণে প্লাবিত মাঠ।আর সেই মাঠেই মারা গেছে ফসল। বিশেষ করে পটল,ঝিঙে,লঙ্কা,লাউ থেকে কুমড়ো,উচ্ছে-র মতো নিত্যপ্রয়োজনীয় সব্জি ক্ষতির মুখে পড়েছে। প্লাবিত এলাকার কৃষকরা এমনটাই জানিয়েছেন।অন্নদাতারা তাই মাঠের জল বের করে চাষ বাঁচাবার জন্য মেহনত করছেন।আর সেই মেহনতী মানুষদের লড়াইয়ের কথা না ভেবেই মুনাফালোভী মধ্যসত্ত্বভোগীরা কী লাগামছাড়া লাভ তুলতে চাইছে ? নাকি প্রশাসনিক নজরদারিতে দাম নিয়ন্ত্রণে রয়েছে ? বাস্তবে বাজারের পরিস্থিতি কী? বাজার অর্থনীতির স্নায়ুকেন্দ্রে পৌঁছে গিয়ে আমরা তার স্নায়ু বোঝার চেষ্টা করি। কলকাতার মতোই আমাদের প্রতিনিধিরা পৌঁছে যান বিভিন্ন জেলার বাজারে। বর্ধমানের বাজারেও আমাদের প্রতিনিধি ঘুরে দেখেন (Vegetable Prices)।

আরও পড়ুন: Kaun Banega Crorepati: উর্দি পরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে সেনা অফিসাররা, কেন সমালোচনার মুখে কুইজ শো?

সব্জি                কেজি প্রতি দাম

পটল               ১০০টাকা

ঝিঙে              ৮০ টাকা

ঢ্যাঁড়শ             ৮০টাকা

বেগুন           ৮০ টাকা

বাজারের বিক্রেতারা বলছেন,ইদানিং দরটা একটু বেড়েছে,সব্জির জোগান কমে যাওযায়। পূর্ববর্ধমানের মতোই বীরভূমের সিউড়িতেও জিনিসের দাম কিছুটা চড়া।বিক্রেতারা বলছেন,প্রতিদিন দাম ১০টাকা করে বাড়ছে।যার ফলে তাঁদের চড়া দামে সব্জি বেচতে গেলে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে বিক্রেতাদের (Vegetable Prices)।

সব্জি             কেজি প্রতি দাম

লঙ্কা             ১৫০ থেকে ১৬০টাকা

বাঁধাকপি         ৪০টাকা

ফুলকপি           ৫০ থেকে ৬০টাকা

করলা               ১০০টাকা

কাঁকরোল           ১০০ টাকা

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সব্জির আমদানি সেভাবে নেই,নিত্যপ্রয়োজনীয় উপকরণের দাম বেশি হওয়ায় মানুষের পকেটে টান পড়ছে। প্রশাসন দামে লাগাম টানার যে চেষ্টা করছে তা বেশ লক্ষ্যণীয়। আমজনতার সুরাহার জন্য দামের ওঠাপড়া নিয়ন্ত্রণে রাখার প্রয়াস জারি আছে (Vegetable Prices)।

Related Articles