রাজ্যের খবর

Teesta Crisis: ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বন্ধ ভারী যান চলাচল, টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা

Torrential rain in Sikkim and Darjeeling hills causes Teesta River overflow, landslides and NH-10 closure and heavy vehicle ban for safety.

Truth Of Bengal: আবহাওয়া দফতর পূর্বাভাস ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং পাহাড় কালিম্পং পাহাড় ও সিকিম পাহাড়ে। সেই পূর্বভাস অনুযায়ী একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে(Teesta Crisis)। বৃষ্টি শুরু হতেই নতুন করে তিস্তা ফুসতে শুরু করেছে। যদিও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে আপাতত ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যান চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে রাস্তা নির্মাণকারী সংস্থা। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আপাতত ১৫ ই আগস্ট পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ। যদিও ছোট গাড়িতে ছাড় দেওয়া রয়েছে।

[আরও পড়ুনঃ AI Skincare: এআই প্রযুক্তির ব্যবহারে বদলাচ্ছে ত্বকের পরিচর্যার ধরন]

তবে চালকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নতুন করে ১০ নম্বর জাতীয় সড়কে ধসের খবর না থাকলেও কিছুটা স্বস্তি মিলেছে প্রশাসনিক আধিকারিকদের(Teesta Crisis)। তবে প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যান চলাচলে কিছুটা সময় লাগবে। অন্যদিকে ১০ নম্বর জাতীয় সড়ক মাঝেমধ্যেই বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ীরা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তারা জানিয়েছেন এই মুহূর্তে পর্যটনের মৌসুম তবে পর্যটকরা আসতে ভয় পাচ্ছেন একদিকে দশ নম্বর জাতীয় সড়কে একাধিক বার ধস বন্ধ ও অন্যদিকে একটানা বৃষ্টি(Teesta Crisis)। যার ফলের তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মূলত কালিংপং ও সিকিম পর্যটক এর উপরেই নির্ভর করতে হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ফের ছন্দে ফিরবে সিকিম ও কালিম্পং সেটাই দেখার বিষয়।

Related Articles