Elephant Awareness: বিশ্ব হাতি দিবস উপলক্ষে হাতি মানব সংঘর্ষ এড়াতে সচেতনতা র্যালি নকশালবাড়ি কদমা মোড়ে
On World Elephant Day, forest officials led a rally from Kadam Corner to Tukuria Jhar to raise awareness about human-elephant conflict.
Truth Of Bengal: বিশ্ব হাতি দিবস উপলক্ষে হাতি মানব সংঘর্ষ এড়াতে সচেতনতা র্যালি নকশালবাড়ি কদমা মোড়ে(Elephant Awareness)। এদিন কার্সিয়াং ডিভিশন বনবিভাগ ও নেচার এনভায়রনমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন, কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদ্মা দে সহ স্থানীয় সমাজকর্মীরা।
[আরও পড়ুনঃ Road Collapse: দশ নম্বর জাতীয় সড়কের লিকুভীর এলাকায় ধস, রাস্তার দুপাশে লম্বা গাড়ির লাইন]
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্শিয়াং ডিভিশন ডিএফও দেবেশ পান্ডে বলেন, ‘মানব হাতি সংঘাত রুখতে মূল পন্থা সচেতনতা। সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে হাতি মানব সংঘাত ঘটবেনা(Elephant Awareness)। তার জন্য সাধারণ মানুষকে বেশি করে এগিয়ে আসতে হবে’। হাতিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, হাতিদের আবাসস্থল রক্ষা করা, হাতি সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়া নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
FB POST:https://www.facebook.com/truthofbengal
এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘র্যালিটি কদমা মোড় থেকে শুরু হয়ে বাগডোগরা নকশালবাড়ি হয়ে টুকুরিয়া ঝাড়ে গিয়ে শেষ হবে’।


