Hardik Pandya: এশিয়া কাপের আগে চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার, ফিট নন স্কাই, ফিটনেশ টেস্ট দিতে তৈরি হার্দিক
এর পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে আরও একজনের সুস্থ না হওয়ার কারণ। তিনি হলেন দলনেতা সূর্যকুমার যাদব।
Truth of Bengal: সামনেই এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। কিন্তু এশিয়া কাপের আগে খুব একটা স্বস্তিতে নেই ভারতীয় ক্রিকেট দল। কেননা কিছুদিন আগেই ফিটনেস পরীক্ষায় বসেছিলেন ব্যাটার শ্রেয়স আইয়ার। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি হলেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। এর পাশাপাশি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রাখছে আরও একজনের সুস্থ না হওয়ার কারণ। তিনি হলেন দলনেতা সূর্যকুমার যাদব। ফলে এই দু’জনকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের মাথায় (Hardik Pandya)।
আরও পড়ুন: Asim Munir: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাক সেনাপ্রধান
একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদমাধ্যম সূত্রে খবর, বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেস টেস্ট দেবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে হার্দিককে নিয়ে বেশি তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই কর্তারা। তাঁরা মনে করছেন, সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অন্যতম ভরসা হলেন হার্দিক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগামী বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাজেই হার্দিকের ব্যাপারে নির্বাচকরা একপ্রকার ধীরে চলো নীতই অবলম্বন করতে চাইছেন (Hardik Pandya)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এদিকে গত জুনে জার্মানিতে অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থ নন সূর্য কুমার যাদব। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন স্কাই-ও। সূত্রের খবর, আরও প্রায় সপ্তাহখানেক সূর্যকে সেখানেই থাকতে হবে। এবং এনসিএ-র মেডিক্যাল টিম পুরোপুরি সূর্যের দিকে নজর রেখেছেন। সম্প্রতি স্কাইকে নেটে ব্যাটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে আছেন তিনিও। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি একান্তই স্কাইকে না পাওয়া যায় এশিয়া কাপের আসরে তাহলে ভারতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে উঠবে তা নিয়ে একপ্রকার ধোঁয়াশা রয়েই গিয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় (Hardik Pandya)।






