কলকাতারাজ্যের খবর

Bengal Weather: সোমবার থেকে কমবে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট! স্বস্তির বদলে বাড়বে অস্বস্তি

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।

Truth of Bengal: দক্ষিণবঙ্গের বৃষ্টির তীব্রতা সোমবার থেকে কিছুটা কমতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলার কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সতর্কতাও জারি হয়নি। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে এই জেলাগুলিতে। মঙ্গলবারও আবহাওয়া প্রায় একই রকম থাকবে (Bengal Weather)।

আরও পড়ুন: August Horoscope:আগস্টে সব স্বপ্ন পূরণ! জ্যোতিষশাস্ত্রের হিসেবে আপনার জন্য অপেক্ষা করছে দারুণ চমক

আগামী দিনের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রসহ বৃষ্টি।বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। এইদিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা।শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে (Bengal Weather)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই সময়ে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে, উত্তরবঙ্গ সোমবার ভাসতে চলেছে ভারী বর্ষণে। সোমবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। কোচবিহার ও দার্জিলিঙেও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে (Bengal Weather)।

Related Articles