কলকাতা

Sukanta Majumder: ‘শ্যামাপ্রসাদের’নামে শিয়ালদা স্টেশন হোক, প্রস্তাব সুকান্ত-র

উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গ তৈরির জন্য যাঁর অবদান বেশি তাঁকে সম্মান জানাতে শিয়ালদা স্টেশনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দেওয়া হোক।

Truth of Bengal: ১৮৬৯ সালে তৈরি হওয়া শিয়ালদা স্টেশনকে ঘিরে নানা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস বিজড়িত স্টেশনের নয়া নামকরণের প্রস্তাব দিয়ে চমক দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।(Sukanta Majumder) রবিবার শিয়ালদা-রানাঘাট এসি লোকালের উদ্বোধনী অনুষ্ঠান হয় শিয়ালদায়।শুরু হয়   এসি লোকালের যাত্রা। এসি লোকালের ১২টি কামরাই তৈরি স্টেনলেস স্টিলে।

[আরও পড়ুনঃ Dhumketu: ‘এমনি নয়, এটা বাস্তব’, ‘ধূমকেতু’র প্রি-বুকিং নিয়ে পোস্ট দেবের]

শিয়ালদা থেকে দমদমের ভাড়া ৩৫ টাকা। শিয়ালদা থেকে ব্যারাকপুরের ভাড়া ৬০ টাকা। শিয়ালদা থেকে নৈহাটির ভাড়া ৯০ টাকা। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া ১২০ টাকা।সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,শিয়ালদা স্টেশনকে কেন্দ্র করে উদ্বাস্তুদের সংগ্রামের কাহিনী লুকিয়ে রয়েছে। সেই উদ্বাস্তুদের আশ্রয় স্থল ছিল শিয়ালদা স্টেশন। উদ্বাস্তুদের পশ্চিমবঙ্গ তৈরির জন্য যাঁর অবদান বেশি তাঁকে সম্মান জানাতে শিয়ালদা স্টেশনকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দেওয়া হোক।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গের নামকরণ বাংলা করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে।বাংলার নামবদলের সেই প্রস্তাবে এখনও সায় দেয়নি কেন্দ্রীয় সরকার।বাংলা ও বাঙালির ভাবাবেগকে যাঁরা আঘাত করে,নিজেদের রাজ্যে বাঙালি হেনস্থা হলে যাঁরা নীরব থাকে,তাঁদের এই গেরুয়াকরণের ভাবনায় চিঁড়ে ভিজবে না বলে তোপ তৃণমূল নেতাদের।(Sukanta Majumder)

সুকান্তের এই প্রস্তাব ঘিরে বঙ্গ রাজনীতিতে বিতর্ক আরও বাড়ল।অনেকেই বলছেন,যেখানে পশ্চিমবঙ্গ নামটি থাকায় নীতি আয়োগে বাংলা উন্নয়ন প্রস্তাব তুলে ধরতে পিছিয়ে থাকছে,সেখানে সুকান্ত মজুমদাররা বরং  রাজ্যের নাম বদলে উদ্যোগী হোন।(Sukanta Majumder)

Related Articles