রাজ্যের খবর

Krishnaganj: শ্রাবণে শিবভক্তির পরম্পরা, দণ্ডী কেটে ৩৫ কিমি পাড়ি ভক্তের

এই দণ্ডীকাটার মাধ্যমে দেবতাকে সামনে রেখে প্রনাম করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন হিন্দু ভক্তকূল।

Truth of Bengal: হিন্দু ধর্মে দন্ডি কেটে দেবতার আর্শীবাদ লাভের পরম্পরা রয়েছে।ধর্মীয় সাহিত্যে স্পষ্ট বলা আছে,দন্ডি কেটেই বহু মানুষ তাঁদের মনস্কামনা পূরণ করেন। দণ্ডবৎ হয়ে লগুড় বা দণ্ড দিয়ে দাগ কাটাই হল ‘দণ্ডীকাটা’। এই দণ্ডীকাটার মাধ্যমে দেবতাকে সামনে রেখে প্রনাম করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন হিন্দু ভক্তকূল। অমূল্যরতন বন্দ্যোপাধ্যায় ‘বাইশ কবি মনসা’ তে  ‘দণ্ডবত-এক তাত্পর্য তুলে ধরেন।(Krishnaganj)

[আরও পড়ুনঃ Sukanta Majumder: ‘শ্যামাপ্রসাদের’নামে শিয়ালদা স্টেশন হোক, প্রস্তাব সুকান্ত-র]

কৃত্তিবাসী রামায়ণে আছে ‘দণ্ডবৎ করিয়া’ দেবসাধনার কথা। ‘চৈতন্যচরিতামৃত’তে পাই ‘দণ্ডবৎ করেন’ এবং ‘চৈতন্যমঙ্গল’তে পাই ‘দণ্ডবৎ করে’। সেই পরম্পরা বজায় রেখেই এক শিবসাধকের দীর্ঘ দন্ডি কাটার ছবি সামনে এল। শ্রাবণমাসে সাধারণতঃ ভক্তরা শিবের মাথায় গঙ্গাজলও দুধ ঢালেন। শ্রাবণ মাসের ৪টি সোমবারে অসংখ্য পুন্যার্থীরা জল ঢালতে যান ভোলানাথের মাথায়। আর তার মাঝে কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা সম্রাট বিশ্বাস,তাঁর মনস্কামনা পূরণের জন্য ভাগীরথী নদীতে স্নান করেন।এরপরই মনের বাসনা পূরণের জন্য দন্ডি কাটতে শুরু করেন।(Krishnaganj)

গত বুধবার থেকে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রবিবার পৌঁছান কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরের কাছে। সম্রাট বিশ্বাসের ভোলানাথের প্রতি ভক্তি ও শ্রদ্ধা দেখে আপ্লুত কৃষ্ণগঞ্জ (Krishnaganj) বিধানসভার মানুষ। সম্রাট কে দেখামাত্রই অনেকেই যান থমকে,ভোলানাথের প্রতি ভক্তির প্রশংসাও করছেন তাঁরা।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

অন্যদিকে একজন পিতা তার পুত্র সন্তানকে বাঁকের একদিকে রেখে অন্যদিকে জল নিয়ে পায়ে হেঁটে পৌঁছেছেন শিবনিবাস মন্দিরে।  ভগবান শিবের আরাধনায় এই দুই ভক্ত  কষ্টের পথ পরিক্রমা করে অনন্য নজির তৈরি করেছেন। সংসারের মঙ্গল কামনা এবং পুত্র সন্তানের মঙ্গল কামনার জন্য তাদের এই অভিনব প্রয়াস। স্থানীয়দের কথায়, রবিবার থেকে সোমবার পর্যন্ত যত বেলা গরায় ততই অসংখ্য পূর্ণার্থীদের ভিড় বাড়ে এই শিবনিবাস মন্দিরে। সারাটা বছর পুণ্যার্থীরা অপেক্ষায় থাকে এই দিনটার জন্য, অসংখ্য পুণ্যার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য এখন থেকেই রয়েছে পুলিশের অতি তৎপরতা। সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তর শিব মন্দিরে জল ঢালবেন লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থী, যার প্রস্তুতি এখন থেকেই চলছে জোর কদমে।(Krishnaganj)

 

Related Articles