Dhumketu: ‘এমনি নয়, এটা বাস্তব’, ‘ধূমকেতু’র প্রি-বুকিং নিয়ে পোস্ট দেবের
ছবির ট্রেলার থেকে গান মুক্তি পাওয়ার পর থেকেই এই ম্যাজিকাল জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা।
Truth of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ছবি ‘ধূমকেতু’। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে এই ছবি। দীর্ঘ ১০ বছর বাদে আবারও বিগ স্ক্রিনে জুটিতে দেখা যেতে চলেছে দেব-শুভশ্রীকে। ছবির ট্রেলার থেকে গান মুক্তি পাওয়ার পর থেকেই এই ম্যাজিকাল জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ছবির শো পাওয়া নিয়ে। যা নিয়ে চলে দীর্ঘ বৈঠক আর তার পরেই সুখবর। ‘ধূমকেতু’র (Dhumketu) একাধিক শো টাইম বেড়েছে সেই সুখবর ভাগ করে নেন দেব সঙ্গে ছবির প্রি বুকিং যে লাফিয়ে বাড়ছে তাও স্পষ্ট করেন।
View this post on Instagram
[আরও পড়ুনঃ Mahamedan Sporting Club: স্পনসর নিয়ে জট কাটাতে এবার মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন মহমেডান সমর্থকরা]
রবিবার দেব তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন। পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে লেখেন, ‘এমনি নয়, এটা বাস্তব’। অন্যদিকে সেই পোস্টে দেখা যাচ্ছে লেখা। কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সমস্ত সিনেমাহলে।’ স্বাভাবিকভাবেই হিন্দি ছবির দাপাদাপিতেতে বাংলা ছবি ‘ধূমকেতু’র শো পাওয়া নিয়ে যে জল্পনা চলছিল তার অবসান ঘটল। আর ছবির অ্যাডভান্স বুকিং যে ভাবে বাড়ছে তাতে এই ছবি যে বক্স অফিসে ঝড় তুলবে সেটা বলাই যায়।(Dhumketu)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনীত ছবি ‘ধূমকেতু’। ইতিমধ্যেই ছবির ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মধ্যে। ছবির গান ও মন কেড়েছে ৮ থেকে ৮০ সকলের। সবমিলিয়ে এখন ছবি মুক্তির অপেক্ষার সকলের। এখন দেখার দেব-শুভশ্রী জুটি বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে।(Dhumketu)






