Trump’s tariff: ট্রাম্পের শুল্ক ‘অসাংবিধানিক’, বিস্ফোরক শ্যাক্স
সম্প্রতি, ভারতের উপর শুল্ক চাপানোর পাশাপাশি তাদের অর্থনীতিকে মৃত বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়েছিল ভারত।
Truth of Bengal: আন্তর্জাতিক রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারত ও আমেরিকার সম্পর্কের মধ্যে তৈরি হতে থাকা ফাটল। যেভাবে নয়াদিল্লির উপর শুল্ক চাপানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, তা সৃষ্টি করেছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে রিপাবলিকান নেতাকে একহাত নিলেন বিখ্যাত অর্থনীতিবিদ জেফ্রি শ্যাক্স। তাঁর মতে, শুল্ক (Trump’s tariff) নিয়ে ট্রাম্পের কাজকর্ম অসংবিধানিক। শুধু তাই নয়, ভারতের প্রশংসা করে তিনি দাবি করেন যে তাদের স্বাধীন অবস্থান রয়েছে।
[আরও পড়ুনঃ BJP: বাঙালি অস্মিতা, ট্রাম্প আর কমিশনের বিরুদ্ধে অভিযোগ—ত্রিমুখী বিতর্কে বিজেপি]
সম্প্রতি, ভারতের উপর শুল্ক চাপানোর পাশাপাশি তাদের অর্থনীতিকে মৃত বলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়েছিল ভারত। তবে সেই ক্ষোভ আরো বেড়ে যায় যখন রিপাবলিকান নেতা এই শুল্কের হার বাড়িয়ে দেয় রাশিয়া থেকে তেল কেনার জন্য। আমেরিকার মতে রাশিয়া থেকে তেল কিনে ভারত পুতিনদের সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে। তবে ভারতও নিজের অবস্থান স্পষ্ট করে দেয় এবং বলে বাজারের পরিস্থিতি ও দেশের চাহিদা অনুযায়ী তারা সমস্ত সিদ্ধান্ত নেবে। (Trump’s tariff)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন জনপ্রিয় অর্থনীতিবিদ জেফ্রি শ্যাক্স। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান যে ভারতের পরোয়া করেন না মার্কিন রাজনীতিবিদরা। তাঁর বক্তব্য, “লং-টার্ম নিরাপত্তা পাবে না ভারত, চীনের বিরুদ্ধে কোয়াডে, আমেরিকার পাশে থেকে। ভারত একটা বড় শক্তি। ওদের স্বাধীন অবস্থান রয়েছে বিশ্বে। ডোনাল্ড ট্রাম্প যা করছেন শুল্ক নিয়ে, তা সবটাই অসংবিধানিক।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের মতামত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের শুল্কের (Trump’s tariff) হার বাড়ানোর বিষয়। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দেশের কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোন আপোষ করা হবে না। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে তিনি জানেন এর জন্য তাঁকে বড় মাসুল দিতে হবে, কিন্তু তবুও দেশ প্রস্তুত। যদিও ট্রাম্প দুদিন আগে জানিয়েছেন যে বাণিজ্য নিয়ে কোন আলোচনা হবে না ভারতের সঙ্গে যতক্ষণ না শুল্ক সমস্যার সমাধান হচ্ছে।






