রাজ্যের খবর

Minor Rescue: অপহরন থেকে দু’বার জোর করে বিয়ে! ২ বছর পর অবশেষে উদ্ধার বাংলার নাবালিকা

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের ৯ আগস্ট টিউশন যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে, কিন্তু আর ফেরেনি।

Truth Of Bengal: টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে ২ বছর। নিরিহ-অসহায়ের মতো মেয়ের পথ চেয়ে বসেছিল বাবা-মা (Minor Rescue)। এবার খোঁজ মিলল তার। বর্ধমানের নাবালিকাকে প্রায় দুই বছর পর রাজস্থানের পালি জেলা থেকে উদ্ধার করল সিবিআই।

[আরও পড়ুন: BJP: বাঙালি অস্মিতা, ট্রাম্প আর কমিশনের বিরুদ্ধে অভিযোগ—ত্রিমুখী বিতর্কে বিজেপি]

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের ৯ আগস্ট টিউশন যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে, কিন্তু আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি মামলাটি নথিভুক্ত হয়। প্রাথমিক তদন্তে অগ্রগতি না হওয়ায়, আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের হাতে (Minor Rescue)।

তদন্তে নেমে সিবিআই জানতে পারে, নাবালিকাকে অপহরণের পর বিক্রি করে দেওয়া হয়। কয়েকবার হাত বদলের পর রাজস্থানই ছিল তার বর্তমান বাসস্থান। অভিযোগ উঠেছে যে, এই সময়ের মধ্যে তাকে দু’বার জোর করে অবৈধভাবে বিয়েও দেওয়া হয়।

FB Post: https://www.facebook.com/share/v/1B4G3EZPuR/

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে (Minor Rescue) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম দিলীপ কুমার, ভরত কুমার, মেনা দাপুবেন, জগদীশ কুমার ও রতা রাম। বর্তমানে নাবালিকা চিকিৎসাধীন। তার পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

Related Articles