আন্তর্জাতিক

Trump–Putin: ট্রাম্পের মধ্যস্থতায় আলাস্কায় মুখোমুখি হচ্ছেন পুতিন, ১৫ই অগাস্ট হতে পারে ঐতিহাসিক বৈঠক!

তাঁর দাবি, এই বৈঠক ‘শান্তি চুক্তি’র পথ প্রশস্ত করবে।শুক্রবারই একথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা।

Truth of Bengal: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ফের উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার  অর্থাৎ  ১৫ অগস্ট আলাস্কার গ্রেট ইস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে নিজেই জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, এই বৈঠক ‘শান্তি চুক্তি’র পথ প্রশস্ত করবে।শুক্রবারই একথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা। পরে ক্রেমলিনের তরফেও বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই বৈঠকের পর মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তি হয় কিনা সেদিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের (Trump–Putin)।

আরও পড়ুন: NH10 Landslide: ১০ নম্বর জাতীয় সড়কে আবারও ধস, পুরোপুরি বন্ধ যান চলাচল

শনিবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ ট্রাম্প লেখেন, ‘ আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি ১৫ অগস্ট অনুষ্ঠিত হবে।’ যদিও আলোচনায় সাফল্য নিয়ে সংশয় রয়ে গেছে, কারণ সম্ভাব্য চুক্তিতে থাকতে পারে ‘এলাকা বিনিময়’-এর মতো বিতর্কিত শর্ত রয়েছে। বলা বাহুল্য, ইরান ও ইজরায়েলের পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধবিরতির কৃতিত্বও নিজের ঝুলিতে নেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। ট্রাম্পের সে দাবি অবশ্য খারিজ করে দিয়েছে ভারত। সেইসঙ্গে ট্রাম্প বহুদিন ধরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামানোর চেষ্টা করলেও তাতে বিশেষ ফল হয়নি। আর এতে পুতিনের উপর বেজায় ক্ষিপ্তও হয়ে পড়েন ট্রাম্প (Trump–Putin)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই আবহে মুখোমুখি বসতে চলেছেন ট্রাম্প এবং পুতিন। আমেরিকার আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাবে পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে পূর্ব ডনবাসের কিছু অংশ এবং ক্রিমিয়া রাশিয়ার জন্য ছেড়ে দিতে হবে। ট্রাম্পের বিদেশদূতের কাছে পুতিন এই প্রস্তাবই পেশ করেছিলেন।এই সাক্ষাৎ আরও তাৎপর্যপূর্ণ কারণ, প্রায় এক দশক পর মার্কিন মুলুকে পা রাখতে চলেছেন পুতিন। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কির সঙ্গে কোনও আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। ট্রাম্প অবশ্য জানিয়েছেন, যুদ্ধ বন্ধে তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত (Trump–Putin)।

Related Articles