রাজ্যের খবর

NH10 Landslide: ১০ নম্বর জাতীয় সড়কে আবারও ধস, পুরোপুরি বন্ধ যান চলাচল

শনিবার সকালেই ফের বিপত্তি সড়কের ২৯ মাইল এলাকায় রাস্তার একাংশ ধসে পড়ে। ফলে আবারও আশঙ্কা ও দুশ্চিন্তায় প্রশাসন ও যাত্রী সাধারণ

Truth of Bengal: একটানা ছয় দিন বন্ধ থাকার পর শুক্রবার খুলেছিল বাংলা-সিকিম লাইফলাইন বলে পরিচিত ১০ নম্বর জাতীয় সড়ক। কিন্তু স্বস্তি মিলল না বেশিক্ষণ। শনিবার সকালেই ফের বিপত্তি সড়কের ২৯ মাইল এলাকায় রাস্তার একাংশ ধসে পড়ে। ফলে আবারও আশঙ্কা ও দুশ্চিন্তায় প্রশাসন ও যাত্রী সাধারণ (NH10 Landslide)।

আরও পড়ুন: Nabanna Protest: নবান্ন অভিযানকে ঘিরে বিশাল পুলিশি ব্যবস্থা

স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা ওই অংশ ধসে পড়তে গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আপাতত ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে ওই পথে। ছোট গাড়ি চললেও, চলছে অত্যন্ত ধীর গতিতে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধস মেরামত করতে সময় লাগবে এবং ওই অংশ আপাতত বিপদজনক (NH10 Landslide)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে নতুন দুশ্চিন্তা—সোমবার পর্যন্ত পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি শুরু হলে ফের ধস নামার ঝুঁকি রয়েছে, পাশাপাশি তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে।উল্লেখ্য, টানা বর্ষণের জেরে গত সপ্তাহে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামে। প্রথমে তিন দিন যান চলাচল বন্ধ রাখার পর পরিস্থিতি বাগে না আসায় আরও তিন দিন বন্ধ রাখতে হয়। অবশেষে শুক্রবার রাস্তা খুললেও, ২৪ ঘণ্টা না কাটতেই ফের ধস পরিস্থিতিকে জটিল করে তুলল (NH10 Landslide)।

Related Articles