Lionel Messi: কোন ম্যাচে মেসিকে পাবে না মিয়ামি, জানালেন মাসচেরানো
বৃহস্পতিবার মিয়ামি লিগস কাপের ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস।
Truth of Bengal: বর্তমানে হার্মস্ট্রিংয়ে চোটের কবলে পড়ে মাঠের বাইরে রয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এরপর মেসি ভক্তদের কৌতুহল আবার কবে চোট সারিয়ে মাঠে ফিরতে দেখা যাবে লিওকে। কিন্তু সেই প্রশ্নের সঠিকভাবে দিতে পারেননি স্বয়ং ইন্টার মিয়ামির কোচ জ্যাভিয়ের মাসচেরানো। তবে মেসি ছাড়াই যে তাঁর দলকে লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে মাঠে নামতে হবে সংবাদ মাধ্যমের কাছে তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মিয়ামি কোচ (Lionel Messi)।
আরও পড়ুনঃ Vivo T4: কম বাজেটে কোয়াড কার্ভড ডিসপ্লে-সহ T4R স্মার্টফোন আনল ভিভো
বৃহস্পতিবার মিয়ামি লিগস কাপের ম্যাচে মাঠে নামবে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস। এই ম্যাচের সাংবাদিক সম্মেলনে মিয়ামির কোচ জানান, ‘লিওর সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে। এবং ক্লাব ওর চোটের বিষয়ে আগেই সবকিছু জানিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে। একটা কথা বলি, মেসির চোট যতটা গুরুতর মনে হচ্ছিল তা নয় (Lionel Messi)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
মিয়ামি কোচের আরও সংযোজন, ‘মেসি চোট সারিয়ে কবে আবার মাঠে ফিরবেন, সেই বিষয়ে আমরা অনুমান পছন্দ করি না। আমরা চাই ও ভালভাবে চোটমুক্ত হয়েই আবার মাঠে ফিরে আসুক (Lionel Messi)।’






