কলকাতা

Kakoli Ghosh Dastidar: কল্যাণের ইস্তফা গ্রহণ মমতার, দায়িত্ব সামলাবেন কাকলী

তবে বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরে এমন হওয়া জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের।

Truth of Bengal: অবশেষে ইস্তফা গ্রহণ করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, চিফ হুইপ পদ থেকে ঘাসফুল শিবিরের বর্ষিয়ান নেতার পদত্যাগ গ্রহণ করলেন দলের সুপ্রিমো, তথা বাংলার মুখ্যমন্ত্রী, মমতা বন্দোপাধ্যায়। তাঁর পরিবর্তে এই দায়িত্ব সামলাবেন কাকলী ঘোষ দস্তিদার।(Kakoli Ghosh Dastidar) তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তা ঘোষণা করা হয়েছে সমাজমাধ্যমে। তবে বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরে এমন হওয়া জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের।

[আরও পড়ুনঃ Hariyana Police: বাংলার শ্রমিকের পা ভেঙে দেয় হরিয়ানার পুলিশ ,পাশে প্রশাসন]

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত সোমবার সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক থেকে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করা হয়। পাশাপাশি, লোকসভায় সাংসদদের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওঠে মহুয়া-কল্যাণ অশান্তির প্রসঙ্গও। এরপরই চিফ হুইপ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ইস্তফা দেন।(Kakoli Ghosh Dastidar)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্রকে নিয়ে। যদিও শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আগামী ৭ই আগষ্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তার মাঝেই দল তাঁর ইস্তফা গ্রহণ করেন। এবার দেখার বিষয় যে এর কি প্রভাব পড়ে দলের উপর। তৃণমূল কংগ্রেসই বা কিভাবে পরিস্থিতি সামাল দেয়, সেটাও দেখার।(Kakoli Ghosh Dastidar)

Related Articles