Newborn Injury: সিজারের সময় নবজাতকের মাথায় সেলাই! চাঞ্চল্য দিনহাটা হাসপাতালে
পরিবারের সদস্যরা ব্যান্ডেজ খুলে দেখতে পান নবজাতকের কপালে গভীর ক্ষত রয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
Truth of Bengal: কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর কপালে কাটাছেঁড়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল। সদ্যোজাতকে দেখতে গিয়ে মাথায় ব্যান্ডেজ দেখে হতবাক পরিবার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, বিউটি খাতুন নামক এক গৃহবধূ শনিবার রাত ১০টা নাগাদ প্রসব যন্ত্রণায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। রবিবার দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু অভিযোগ, সন্তান জন্মের পর বহু অনুরোধ সত্ত্বেও পরিবারের সদস্যদের সদ্যোজাতকে দেখতে দেওয়া হচ্ছিল না (Newborn Injury)।
আরও পরুনঃ Controversy at Lords:লর্ডসে টেস্টের উত্তেজনার মাঝে এ কী কাণ্ড! ভারতীয় সমর্থকদের ভিডিও ভাইরাল
চাপ তৈরি হলে শেষে ডাক্তারবাবুরা সদ্যোজাতকে সামনে আনেন। তখনই দেখা যায়, শিশুর মাথার সামনের অংশে ব্যান্ডেজ বাঁধা। পরিবারের সদস্যরা ব্যান্ডেজ খুলে দেখতে পান নবজাতকের কপালে গভীর ক্ষত রয়েছে। মাথার সেই অংশে সেলাইও পড়েছে। এরপরই হাসপাতাল চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে দিনহাটা থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদ্যোজাতের বাবা সালাম মিঞা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন (Newborn Injury)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
হাসপাতাল সূত্রের দাবি, প্রসূতির অবস্থা অত্যন্ত জটিল ছিল। অস্ত্রোপচারের সময় অসাবধানতাবশত একটি ধারালো অস্ত্র নবজাতকের কপালে লেগে যায়, যার ফলে দু’টি সেলাই দিতে হয়। যদিও বর্তমানে মা ও সন্তান উভয়েই স্থিতিশীল এবং চিকিৎসাধীন বলেই জানানো হয়েছে। তবে এত বড় ঘটনার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি (Newborn Injury)।






