কলকাতা

Weather Update: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার যুগল প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Truth of Bengal: একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে মৌসুমী অক্ষরেখা,  এর প্রভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে সম্পূর্ণ উল্টো উত্তরবঙ্গের ছবি। সেখানে মুষলধারে ভিজছে জেলাগুলি।(Weather Update)

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব বিহার ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে সরে গিয়েছে। সেটি এখন উত্তর-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্তটি দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।(Weather Update)

[আরও পড়ুনঃ Newborn Injury: সিজারের সময় নবজাতকের মাথায় সেলাই! চাঞ্চল্য দিনহাটা হাসপাতালে]

অন্যদিকে সমুদ্র পৃষ্ঠের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা অমৃতসর চন্ডিগড়, লখনউ, বাঁকুড়া, ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। ফলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টি চলছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমেছে।(Weather Update)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বজ্রবিদ্যুৎ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পেগে বইবে ঝড় হাওয়া। বৃষ্টিতে ভিজবে কলকাতাও।(Weather Update)

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যার কারণে এই সমস্ত জেলায় কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তরের বাকি সব জেলাতেও।(Weather Update)

Related Articles