Tejashwi Yadav: সংশোধিত ভোটার তালিকার খসড়ায় নাম নেই তেজস্বীর, “কিভাবে লড়বো?” প্রশ্ন লালু পুত্রের
আর কিছুদিন পরই বিহারে বিধানসভা নির্বাচন। দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছিল জেডিইউ, বিজেপি থেকে শুরু করে আরজেডি সকলেই।
Truth of Bengal: বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হলো এনডিএ শাসিত বিহারে। এক বিস্ফোরক দাবি করলেন লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব(Tejashwi Yadav)। প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে যেই সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে, তাতে তাঁর নাম নেই। এমন পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন যে তিনি কিভাবে নির্বাচনে লড়বেন।
[আরও পড়ুনঃ Film Backlash: কি কারণে কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত? জানালেন আশুতোষ]
আর কিছুদিন পরই বিহারে বিধানসভা নির্বাচন। দামামা বাজতেই প্রচারে নেমে পড়েছিল জেডিইউ, বিজেপি থেকে শুরু করে আরজেডি সকলেই। রাজ্যের সকল প্রান্তেই সভার মাধ্যমে চালানো হচ্ছে প্রচার। একে অপরের দুর্নীতি তুলে ধরার পাশাপাশি বন্যা বইয়ে দেওয়া হচ্ছে প্রতিশ্রুতির। গতবার যা ফল হয়েছে এবং তারপর যেভাবে সেই রাজ্যের রাজনৈতিক হাওয়া বদলেছে দুবার, তাতে এটা স্পষ্ট যে এবার কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না। বলা ভালো, সকলেই বুঝতে পারছেন যে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে।(Tejashwi Yadav)
এমন পরিস্থিতিতে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) হইচই ফেলে দিয়েছিল বিহার সহ গোটা ভারতবর্ষে। সংসদ থেকে শুরু করে বিভিন্ন সভা থেকে এই পদক্ষেপের নিন্দা করেছে বিরোধীরা। শুধু তাই নয়, অজস্র লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায়, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সেই রাজ্যে। এক কথায় বলতে গেলে, সেখানকার কতজন মানুষ ভোটে অংশগ্রহণ করতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।(Tejashwi Yadav)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এরই মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয় এবং তাতে দেখা যায় যে নাম নেই তেজস্বী যাদবের। এর পরের দিনই তিনি সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে সুর চড়ান। তিনি প্রশ্ন তোলেন, “আমার নাম না থাকলে আমি কিভাবে ভোটে লড়বো?” তারপর যাবতীয় তথ্য তুলে ধরে তিনি বলেন, “৬৫ লক্ষ্য ভোটারের নাম বাদ পড়েছে, যা ৮.৫ শতাংশ মোট ভোটারের। কমিশনের তালিকায় ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর নেই। সুতরাং তাদের নাম বাদ পড়েছে তা বোঝার রাস্তা নেই।” এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে আরজেডি কি পদক্ষেপ নেয়। কোন পথে এগোচ্ছে ইস্যুটি, সেটাই এখন দেখার।






