Google Photos: Google Photos –এ নয়া ফিচার, নিজের ছবিকে ভিডিয়ো এবং অ্যানিমে আর্টে রূপান্তরিত করার সুযোগ
এই ক্রিয়েটিভ টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা জেনারেটিভ এআই ব্যবহার করে নিজেদের ছবিকে ডাইন্যামিক ভিডিও বা স্টাইলিশ আর্টওয়ার্কে রূপান্তরিত করতে পারবেন।
Truth of Bengal: Google Photos –এর অ্যাপ্লিকেশনের সাহায্যে নিজেদের পছন্দের ছবি ও ভিডিও স্টোর করে রাখতে পারেন ব্যবহারকারীরা। এবার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে টেক জায়েন্ট গুগল। Google Photos নতুন ক্রিয়েটিভ টুলস নিয়ে এসেছে। এই ক্রিয়েটিভ টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা জেনারেটিভ এআই ব্যবহার করে নিজেদের ছবিকে ডাইন্যামিক ভিডিও বা স্টাইলিশ আর্টওয়ার্কে রূপান্তরিত করতে পারবেন। গুগল, ফোটো অ্যান্ড ভিডিও এবং রিমিক্স নামে নতুন টুলস নিয়ে এসেছে। গুগলের লক্ষ্য হল ব্যবহসরকারীদের স্মৃতিগুলিকে পুনরুজ্জীবিত করে তোলার পাশাপাশি এগুলিকে আরও ইন্টার্যাকটিভ ও মজাদার করে তোলা (Google Photos)।
আরও পড়ুন: Layoff Strategy: কর্মক্ষেত্রে কাটছাঁটের থেকে বাঁচার উপায় কী?
বর্তমানে গুগলের পক্ষ থেকে এই ফিচারগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। আগামী সময় আরও একাধিক দেশেও ধীরে ধীরে এই ফিচারগুলি চালু করা হবে। ফটো টু ভিডিও নামে নতুন ফিচারটি ব্যবহারকারীদের তাঁদের একটি ছবিকে ৬ সেকেন্ডের ভিডিওতে অ্যানিমেটেড আকারে রূপান্তরিত করার সুযোগ করে দেবে। Veo 2 –এর মাধ্যমে চালিত এবং জেমিনি এবং ইউটিউবের মতো ফিচারটি স্থির চিত্রগুলিতে সূক্ষ্ম নাড়াচাড়া নিয়ে আসে। ব্যবহারকারীরা সেলফি, শৈশবের মুহূর্ত সহ যে কোনও ছবিকে নিজের ইচ্ছামতো মুভিং ভিডিও তৈরি করে তা শেয়ার করতে পারেন (Google Photos)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
রিমিক্সের ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের একটি বর্তমান ছবিকে বিভিন্ন ধরনের আর্ট স্টাইলের রূপ দিতে পারেন। এর মধ্যে অ্যানিমেশন, কমিক্স, স্কেচ এবং 3D অ্যানিমেশনের মতো ফিচারের সুবিধা যোগ করা হয়েছে। পছন্দমতো স্টাইল বেছে নেওয়ার পর এআই দ্রুত ছবিটিকে রূপান্তর করে দেবে। একইসঙ্গে খুব সহজেই ছবিটি শেয়ার করার সুবিধাও পাওয়া যাবে। এই টুলগুলির অ্যাক্সেস সহজ করে তোলার জন্য, Google Photos অ্যাপের ভিতরে একটি নতুন ‘Create’ ট্যাব যুক্ত করেছে। এটির মাধ্যমে ফোটো টু ভিডিও, রিমিক্স কোলাজ এবং হাইলাইট ভিডিওর মতো ফিচার থাকবে (Google Photos)।






