আন্তর্জাতিক

US-EU Trade Deal: ট্রাম্পের চাপেই কি নতিস্বীকার ইউরোপীয় ইউনিয়নের? শেষপর্যন্ত স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি

বহু প্রতীক্ষার পর স্কটল্যান্ডে হওয়া এই চুক্তি সামনে থেকে বিরাট সাফল্য মনে করা হচ্ছে।

Truth of Bengal: শেষপর্যন্ত বাণিজ্যিক চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। কিন্তু ট্রাম্প প্রশাসনের চাপের কাছে কি নতিস্বীকারই করতে হল ইউরোপীয় ইউনিয়নকে? এই বাণিজ্য চুক্তির মাধ্যমে আমেরিকায় বাণিজ্য করতে গেলে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। একই সঙ্গে বিনিয়োগ ও জ্বালানি কিনতে হবে তাদের। বহু প্রতীক্ষার পর স্কটল্যান্ডে হওয়া এই চুক্তি সামনে থেকে বিরাট সাফল্য মনে করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, আমেরিকার ঠিক করে দেওয়া সময়সীমার চাপে পড়ে লোকসানের চুক্তি করতেই বাধ্য হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (US-EU Trade Deal)।

আরও পড়ুন: Water Project: জল-প্রকল্প রূপায়ণে আর্থিক সহায়তা করবেন সাংসদ-বিধায়করাও! আবেদন মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্যাভিজ্ঞ মহল সূত্রে খবর, এই বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে ইউরোপীয় ইউনিয়নকে ১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। নির্ধারিত সময়সীমার মধ্যে চুক্তি সম্পন্ন না করলে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে ইউরোপীয় ইউনিয়নের ওপর। সেকথা মাথায় রেখেই তড়িঘড়ি রবিবার চুক্তি সম্পাদন করা হয়। এই নতুন চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা বেশিরভাগ পণ্যের পর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইইউ-কে আমেরিকা থেকে ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে হবে এবং ৬০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে হবে (US-EU Trade Deal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, ইউরোপীয় ইউনিয়নের ওপর ১৫ শতাংশ শুল্ক চাপানো অনেকটাই বেশি, যেখানে ব্রিটেনের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। তাছাড়া, বিপুল পরিমাণ জ্বালানি কেনা ও বিনিয়োগের ফলে শুধু আমেরিকার ওপরেই ইইউ-এর নির্ভরতা বাড়াবে। সুতরাং এই চুক্তি মোটেই লাভজনক চুক্তি হতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিও বাধাপ্রাপ্ত হচ্ছে পদে। ভারতের উপর চাপ বাড়াতে প্রথমে ১ আগস্টের মধ্যে চুক্তির সময়সীমা বেঁধে দিয়েছিল হোয়াইট হাউস। তবে সে সময়সীমা কিছুটা পিছিয়েছে (US-EU Trade Deal)।

Related Articles