রাজ্যের খবর

Water Project: জল-প্রকল্প রূপায়ণে আর্থিক সহায়তা করবেন সাংসদ-বিধায়করাও! আবেদন মুখ্যমন্ত্রীর

জনহিতকর জল- প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য বাংলার মানুষকে বিনামূল্যে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর। যেখানে কেন্দ্রের ৪০শতাংশ অর্থ দেওয়ার প্রয়োজন সেখানে তারা দিচ্ছে না।

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্যে বাঙালি অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন (Water Project)। তিনি জেলাশাসকদের নির্দেশ দেন, বৈধ ভোটারদের একজনও যেন বাদ না দেন। দ্রুত জলপ্রকল্প রূপায়ণে সাংসদ-বিধায়কদেরও আর্থিক সহায়তা করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে এই কথা জানান বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: Migrant Employment: পরিযায়ীদের রাজ্যে ফেরানোর উদ্যোগ, স্থায়ী কাজ দেওয়ার ঘোষণা]

জনহিতকর জল- প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য বাংলার মানুষকে বিনামূল্যে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর। যেখানে কেন্দ্রের ৪০শতাংশ অর্থ দেওয়ার প্রয়োজন সেখানে তারা দিচ্ছে না (Water Project)।

[আরও পড়ুন: Bill Gates on AI: বিল গেটসের ভবিষ্যদ্বাণী, এই ৩টি চাকরি কখনওই কেড়ে নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা]

কেন্দ্র না দেওয়ায় জলস্বপ্ন প্রকল্পে রাজ্যই ৯০শতাংশ অর্থ প্রদান করছে। বিনাপয়সায় জল দেওয়ার জন্য জনপ্রতিনিধিরাও অর্থ সহায়তা করবে। সাংসদরা ১ কোটি টাকা, বিধায়করা ১০ লক্ষ টাকা দেবেন জল প্রকল্প রূপায়ণের জন্য মুখ্যমন্ত্রীর প্রস্তাব মানুষের স্বার্থে বলেই অনেকের অভিমত। বোলপুরের পর্যটনের বিকাশে ২টি সার্কিট গড়ার কথাও ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Water Project)।

FB POST: https://www.facebook.com/share/v/1CzmiyfBWv/

Related Articles