Rinku Majumdar: “হাসলেও প্রশ্ন, কাঁদলেও প্রশ্ন!” কুৎসার প্রতিবাদে মুখ খুললেন দিলীপ ঘোষের স্ত্রী
আমার ছেলের মৃত্যুর পরেও আমাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। হাসলেও প্রশ্ন, কাঁদলেও প্রশ্ন! কার্যত বিধ্বস্ত কণ্ঠে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রিঙ্কু
Truth of Bengal: বিয়ের পর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁদের। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা, সমালোচনা বাড়ছে, ততই নতুন করে বিড়ম্বনার মুখে পড়ছেন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও কটাক্ষ, কুৎসা, আর সমাজমাধ্যমের নিশানায় তিনি। এবার আর চুপ করে থাকলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্যত বিধ্বস্ত কণ্ঠে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন রিঙ্কু। বললেন, “আমার ছেলের মৃত্যুর পরেও আমাকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। হাসলেও প্রশ্ন, কাঁদলেও প্রশ্ন! আমি কি একজন বড় বয়সের মানুষকে বিয়ে করে অপরাধ করেছি? (Rinku Majumdar)”
আরও পড়ুন: Archery Triumph: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতিযোগিতায় জোড়া পদক, জয়ী হলেন বাংলার যুবক
রিঙ্কুর দাবি, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। কেউ বলছেন তিনি স্বার্থের জন্য বিয়ে করেছেন, কেউ আবার তাঁর প্রাক্তন স্বামীকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। “কিছু চ্যানেল বলছে, আমি নাকি প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে চলে এসেছি। অথচ আমার প্রাক্তন স্বামী আমাকে এবং ছেলেকে ছেড়ে গিয়েছিলেন ১০ বছর আগে। অনেক পরে তিনি প্রতিবন্ধী হন। তিনিও আবার বিয়ে করেছেন। অথচ সবটা না জেনেই আমাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে,” বললেন রিঙ্কু। “আমাদের বিয়ের পর সোশ্যাল মিডিয়ার নানা কুমন্তব্য আমার ছেলে নিজেও দেখত। ওর মনের অবসাদের একটা বড় কারণ হয়তো এটাও ছিল। এখন আমার ছেলেও নেই। আর আমাকেও যেন শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। আমি আর আমার স্বামী তো কারও কোনও ক্ষতি করিনি (Rinku Majumdar)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
রিঙ্কু আরও জানান, “আর পারছি না। সমস্ত তথ্য জোগাড় করছি। এবার আইনানুগ পদক্ষেপ করার কথাই ভাবছি। দিনের পর দিন এইভাবে চলতে পারে না। আমিও তো মানুষ। আমিও তো মানসিকভাবে ভেঙে পড়ছি। রিঙ্কু মজুমদারকে ঘিরে যেভাবে ট্রোলের বন্যা বইছে, তাতে প্রশ্ন উঠছে সমাজের মানসিকতা নিয়ে। দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে কেন্দ্র করে একদল যখন প্রশংসায় পঞ্চমুখ, অন্যদিকে ঠিক তখনই ব্যক্তিগত আক্রমণের মুখে পড়ছেন তাঁর স্ত্রী। সব কিছুতেই যেন ‘দোষের ভাগ’ চাপিয়ে দেওয়া হচ্ছে রিঙ্কুর উপর (Rinku Majumdar)।






