ওপার বাংলা

Nahid Islam: নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে- নাহিদ ইসলাম

সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে।

Truth of Bengal: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের কর্মসূচি পালন করছে। সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুথ্থানের বর্ষপূর্তি এক মাস ধরে পালন করা হবে। মাঝে বিরতি দিয়ে ৫ অগস্ট পর্যন্ত অনুষ্ঠান চলবে। এই বর্ষপূর্তির নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা’।  বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। (Nahid Islam)

[আরও পড়ুনঃ Pilgrimage Walk: ঝুড়িতে সন্তান নিয়ে পায়ে হেঁটে জল্পেশ মন্দিরের পথে বাবা]

রবিবার বাংলাদেশের  নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে একটি সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে অমেকেই উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নাহিদ ইসলাম বলেন, দেশব্যাপী সংস্কারের দাবিতে পথে নেমেছি।  নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে।  নেত্রকোনায় নানারকমের সমস্যা। দাবি এনসিপির আহ্বায়কের। তিনি  বলেন, ‘এখানে শিক্ষা ও স্বাস্থ্যর বেহাল খুব খারাপ অবস্থা। পাশাপাশি, কর্মসংস্থানেরও অভাব রয়েছে। সব সমস্যার সমাধান করবে এনসিপি। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।(Nahid Islam)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

নাহিদ বলেন, এক নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। পুরোনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশ আর পরিচালিত হবে না। এক বছর আগে জুলাই মাসে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে- হুশিয়ারী নাহিদ ইসলামের। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনার ১৫ বছর শাসনের অবসান ঘটে। ৮ অগস্ট বাংলাদেশে নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠে অন্তর্বর্তী সরকার।(Nahid Islam)