Truth Of Bengal: বিস্ফোরক তথ্য দিলেন এনসিপি নেতা (আহ্বায়ক) নাহিদ ইসলাম। (Nahid Islam) বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে জবানবন্দিতে তিনি জানিয়েছেন যে সরকারের পতন হওয়ার আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল মহাম্মদ ইউনুসকে সরকারের প্রধান হওয়ার। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে হাসিনা সরকারের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল গত বছর জুলাইয়ে আন্দোলন প্রত্যাহারের জন্য।
আরও পড়ুনঃ লালগড়ে ফের বাঘের হানা? ‘পায়ের ছাপ’ ঘিরে আতঙ্কে গ্রামবাসী
বাংলাদেশের সংবাদমাধ্যম ‘যুগান্তর’এ বলা হয়েছে, “গত বছর জুলাইয়ে আন্দোলনকারী নেতারা গ্রেফতার হওয়ার পর, শেখ হাসিনার প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার।” রিপোর্টে আরও বলা হয়েছে, “নাহিদ ইসলাম জবানবন্দিতে উল্লেখ করেছেন যে গত বছরের ৪ আগস্ট ডঃ মহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করেন নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে এবং তাঁকে প্রস্তাব দেওয়া হয় নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের।”(Nahid Islam)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
রিপোর্টে আরও বলা হয়েছে, “নাহিদ বলেছেন হাসিনা সরকারের তরফ থেকে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছিল মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার জন্য। তাঁরা এটাও জানতে পারেন যে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। তাঁদের আশঙ্কা ছিল যে তাঁদের গুম বা হত্যা করে দেওয়া হতে পারে এবং সেই কারণেই কর্মসূচি একদিন আগে এগিয়ে আনা হয়।”(Nahid Islam)
উল্লেখ্য, গত বছর কোটা বিরোধী আন্দোলন উগ্র রূপ নেওয়ার পর পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের। এরপরই সেখানকার মসনদে বসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ মহাম্মদ ইউনুস। এরপর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে শুরু করে আওয়ামি লিগ নেতা-কর্মীদের হত্যার খবর। বর্তমানে মুজিবকন্যা রয়েছেন ভারতে, যেই কারণে বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের দিনদিন অবনতি হচ্ছে।(Nahid Islam)




