Veranda Collapse: বর্ধমানে পুরনো বাড়ির বারান্দার সানসেটে চাপা পড়ে মৃত ১
Anima Biswas, a resident of Parshur near Shaktigarh in Burdwan, died when an old veranda collapsed while she was fetching water
Truth Of Bengal: পিন্টু প্যাটেল পূর্ব বর্ধমান:- পুরোনো বাড়ির বারান্দার সানসেটে চাপা পরে মৃত্যু হলো অনিমা বিশ্বাস নামে এক মহিলা। তার বাড়ি বর্ধমান শক্তিগড় পরশুর এলাকায় ধারাবাহিকভাবে এরকম ধরনের কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে(Veranda Collapse)। কোথাও বৃষ্টির কারণে মাটির বাড়ি ভেঙে পড়ছে কোথাও মাটির বাড়ি ধসে পড়ছে তবে এটা কিন্তু কোন বৃষ্টির কারণ নয়।
[আরও পড়ুনঃ Elephant Attack: ফের দলছুট হাতির হামলায় শালবনিতে মৃত্যু! গ্রামে বাড়ছে আতঙ্ক]
বাড়ি পুরনো এবং সেই পুরনো বাড়ির দীর্ঘদিন ধরে বসবাস করতেন তারা, হঠাৎ করে বাড়িতেই সানসেট পড়ে মৃত্যু হয় পরিবারেরই একজন সদস্য(Veranda Collapse)।মৃতকে উদ্ধার করতে তৎপর শক্তিগড় থানার পুলিশ ও স্থানীয়রা।এই ঘটনায় এলাকায় নেমে এলো শোকের ছায়া।
FB POST:https://www.facebook.com/truthofbengal
মৃতার ছেলে কোনাই বিশ্বাস বলেন রান্না করার জন্য বাইরের কল থেকে জল নিয়ে ঘড়ে ঢুকছিলেন অনিমা বিশ্বাস নামে ওই মহিলা আর সেই সময় হঠাৎই ঘড়ের বাড়ান্দার সানসেট ভেঙ্গে পড়ে(Veranda Collapse)। ভেঙ্গেপড়া সানসেটের তলায় চাপা পড়ে মৃত্যু হয় মহিলা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন শক্তি থানার পুলিশ। স্থানীয় এবং পুলিশের তৎপরতায় উদ্বার করা হয় মৃত মহিলাকে।


