কলকাতা

Dengue Control: মশার আঁতুড়ঘরে হানা প্রশাসনের, ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্লুপ্রিন্ট কার্যকর

Kolkata Municipal Corporation launches an action plan to control dengue with vector control teams across 144 wards as cases rise close to 1,000 in West Bengal.

সুমিত দে: বর্ষার মাঝে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে (Dengue Control)। জল জমা থাকার কারণে মশার বংশ বাড়ছে। মশাবাহিত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের মতোই কলকাতা পুরসভা, মশার আঁতুড় ঘরে হানা দিতে তত্পর। পুরসভার স্বাস্থ্য আধিকারিক দেবাশিস বিশ্বাস জোর দেন, মানুষ সচেতন হলে ডেঙ্গুমুক্ত কলকাতা গড়া সম্ভব হবে।

[আরও পড়ুন: IndiGo Flight: টেকঅফের আগেই আগুন! উড়ানের আগেই ইন্ডিগো বিমানে আগুন]

বর্ষা আসতেই মশার আঁতুরঘর বাড়ে। জন্ম নেয় রোগের বাহকরা। এই মরসুমের কথা মাথায় রেখে স্বাস্থ্য প্রশাসন সুসমন্বিত প্রয়াস নিচ্ছে। রাজ্য সরকারের পথেই কলকাতা পুরসভা জানুয়ারির প্রথমে ডেঙ্গু নির্মূল করতে ব্লুপ্রিন্ট তৈরি করেছে।যেখানেই রোগের প্রকোপ দেখা যাচ্ছে, সেখানেই রোগ নিয়ন্ত্রণের যুদ্ধকালীন তত্পরতা দেখা যাচ্ছে। স্বাস্থ্য দফতরের  তরফে জানা গেছে, রাজ্যের ১৬টি জেলায় কমবেশি রোগ ছড়িয়েছে। যার মধ্যে  ওপরে রয়েছে ছ’টি জেলা। সূত্রের খবর,  রাজ্যে নতুন করে ডেঙ্গি (Dengue Control) আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় এক হাজার। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, অন্যদিকে, কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোরকদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দফতর।

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল টিমকে নিয়ে ইন্টার সেক্টর ম্যানেজমেন্ট ১ নম্বর বরোয় ডেঙ্গি আক্রান্ত (Dengue Control) ৫জন, ৩নম্বর বরোয় আক্রান্ত ১৩জন, ৬ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমিত ৪, ৮নম্বর বরোয় আক্রান্ত ৮জন, ১০নম্বর বরোয় ডেঙ্গি আক্রান্ত ১৭, ১১নম্বর বরোয় আক্রান্ত ১২জন, ১২নম্বর বরোয় ডেঙ্গি আক্রান্ত ৭জন, ১৩ নম্বর বরোয় ডেঙ্গি আক্রান্ত ১২জন।

[আরও পড়ুন: Afghanistan: প্রথম বলেই বাবাকে ছক্কা! আফগান ক্রিকেটে মাঠে ইতিহাস লিখলেন নবি-পুত্র হাসান]

পুরপ্রশাসনের মতোই মানুষ সচেতন না হলে এই রোগ নিয়ন্ত্রণ করা অসম্ভব বলেই মনে করছেন স্বাস্থ্য আধিকারিক, ডঃ দেবাশিস বিশ্বাস। তাই জমা জল সরাতে সাহায্য করার পাশাপাশি নিকাশী পরিচ্ছন্ন রাখাও জঞ্জাল মুক্ত করার অভিযানকে সার্থক করার আহ্বান জানিয়েছেন পুরকর্তারা।