Truth of Bengal: বিদ্যালয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি—এই বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হল একটি বিশেষ “স্কুল সেফটি ট্রেনিং প্রোগ্রাম“। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মী—সকলকে প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য (School Safety Training)।
আরও পড়ুন: Dengue Control: মশার আঁতুড়ঘরে হানা প্রশাসনের, ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্লুপ্রিন্ট কার্যকর
একটি প্রশিক্ষিত ও অভিজ্ঞ টিম এই কর্মশালাটি পরিচালনা করে। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা বা অন্য কোনও বিপর্যয়ের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আশ্রয় নেওয়া যায়, সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, ছাত্রছাত্রীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ানোর উপরও বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী ১ ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি। তিনি বলেন, “বিদ্যালয়ে এই ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ আগামী প্রজন্মকে আরও প্রস্তুত ও দায়িত্ববান নাগরিক করে তুলবে।” সেই সঙ্গে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও এনডিআরএফ টিমকে ধন্যবাদ জানান এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য (School Safety Training)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. বিভাস বিশ্বাস বলেন, “আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের সমাজের কাণ্ডারি। তাদের মধ্যে দুর্যোগ মোকাবিলার দক্ষতা তৈরি করা আমাদের অন্যতম দায়িত্ব।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বেশি স্কুলে এই ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি এবং ছাত্রছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। সকলে গুরুত্ব সহকারে বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে বিষয়গুলি শেখে। বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই প্রশিক্ষণের দ্বিতীয় পর্যায় আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।






