Heavy Rain Alert: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
Truth of Bengal: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ। যার জেরে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর থেকে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎসজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় (Heavy Rain Alert)।
আরও পড়ুন: Serial borrower: “ঋণের উপর বেঁচে” রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তীব্র কটাক্ষ ভারতের
পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। দক্ষিণের পাশাপাশি, উত্তরেও বৃষ্টি হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে (Heavy Rain Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ওই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Heavy Rain Alert)।






