Air India: রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, নেপথ্যে কোন কারণ?
An Air India flight from Kochi skidded off the runway while landing at Mumbai Airport amid heavy rain.
Truth Of Bengal: সোমবার মুম্বই বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া ফ্লাইট (Air India)। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ভারি বৃষ্টির কারণে কোচি থেকে আসা একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটের সঙ্গে এই ঘটনাটি ঘটে। শহরে সারা রাত ধরে ভারী বৃষ্টি চলছিল।
Air India plane from Kochi overshoots runway while landing at Mumbai airport on Monday morning: Sources. pic.twitter.com/HKSyt0YksX
— Press Trust of India (@PTI_News) July 21, 2025
এয়ার ইন্ডিয়া (Air India) সূত্রে জানা গেছে, ফ্লাইট AI 2744, একটি এয়ারবাস A320 (VT-TYA), অবতরণের পর রানওয়ে এক্সকার্শনের (রানওয়ে থেকে ছিটকে যাওয়া) সম্মুখীন হয়। তবে বিমানটি পরবর্তীতে নিরাপদে নির্ধারিত বেতে পৌঁছায় এবং সকল যাত্রী ও ক্রু সদস্য কোনও আঘাত ছাড়াই নেমে যান। বিমানটিকে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ড করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার (Air India) একজন মুখপাত্র জানান, “২১ জুলাই ২০২৫ কোচি থেকে মুম্বই আসা ফ্লাইট AI 2744 অবতরণের সময় ভারী বৃষ্টির কারণে রানওয়ে থেকে ছিটকে যায়। পরে বিমানটি গেটে পৌঁছায় এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে নেমে যান।”
ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, রানওয়ে 09/27-এ সামান্য ক্ষতি হয়েছে। তবে কার্যক্রম সচল রাখতে সেকেন্ডারি রানওয়ে 14/32 চালু করা হয়েছে।
[আরও পড়ুন: Migrant Arrests: হরিয়ানায় ‘বাংলাদেশি’ তকমায় নদিয়ার ১৫ পরিযায়ী শ্রমিক গ্রেফতার, উদ্বিগ্ন পরিবার ]
এদিকে, হঠাৎ ভারী বৃষ্টির ফলে শহরের বেশ কিছু নিচু এলাকায় জল জমেছে এবং সকালে যানজটের পরিস্থিতি তৈরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ান পরিষেবায় বড় কোনো বিঘ্ন ঘটেনি, যদিও কিছু ফ্লাইটে সামান্য দেরি হয়েছে।






