Arshdeep Singh: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে বড় ধাক্কা! অর্শদীপের জায়গা নিল কম্বোজ
ওই ম্যাচে ৩০.১ ওভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন নির্বাচকদের।
Truth of Bengal: চতুর্থ টেস্টের আগে ধাক্কা ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলা টেস্ট ম্যাচের আগে অনুশীলনে চোট পান পেসার অর্শদীপ সিংহ। আঙুলে গুরুতর চোট পাওয়ায় এই টেস্ট তো বটেই, সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। ফলে তাঁর জায়গায় দলে ডাকা হল তরুণ পেসার অংশুল কম্বোজকে।হরিয়ানার পেসার অংশুল কম্বোজ প্রথম নজরে আসেন ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে। রোহতকে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেন তিনি। রঞ্জির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে সবক’টি উইকেট নেওয়ার নজির গড়েন তিনি। ওই ম্যাচে ৩০.১ ওভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন নির্বাচকদের। (Arshdeep Singh)

[আরও পড়ুনঃ Gujrat Suicide: গুজরাটে চাঞ্চল্য, আর্থিক সঙ্কটে আত্মঘাতী একই পরিবারের ৫ জন]
প্রথম শ্রেণির ক্রিকেটে ২২.৮৮ গড় ও ৩.১০ ইকোনমিতে ৭৯ উইকেট রয়েছে তাঁর। পাশাপাশি দু’বার পাঁচ উইকেট ও একবার ১০ উইকেটের কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। লিস্ট-এ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৭৪টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন কম্বোজ। নিলামে তাঁকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছিল সিএসকে। আইপিএল ২০২4-এ ৮ উইকেট নেন তিনি, গড় ছিল ২১.৫০, ইকোনমি ৮। নতুন বলে আক্রমণাত্মক বোলিংয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। ধোনির অধীনেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। চলতি ইংল্যান্ড সফরের আগেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছিলেন অংশুল। দুটি ম্যাচে ৫টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন একটি অর্ধশতরানও। সেই অভিজ্ঞতাই হয়তো তাঁর ডাক পাওয়ার পিছনে বড় ভূমিকা নিয়েছে।(Arshdeep Singh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
ম্যাঞ্চেস্টারে প্রথম দিনের অনুশীলনে, সাই সুদর্শনের একটি জোরালো শট থামাতে গিয়ে অর্শদীপের আঙুলে লাগে। কেটে যায় আঙুল, রক্তপাতও হয়। প্রাথমিক চিকিৎসায় দেখা যায়, চোট গুরুতর। এখনই নিশ্চিত না হলেও তাঁর সিরিজে ফেরা কঠিন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া। এর আগে এই মাঠে কখনও জেতেনি ভারত। তার উপর, প্রথম একাদশের পেসার অর্শদীপ ছিটকে যাওয়ায় বাড়ল চিন্তা। তবে তরুণ কম্বোজ এই চাপ সামলে কতটা সুযোগ কাজে লাগাতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।(Arshdeep Singh)



